এক্সপ্লোর

Hooghly News : ক্ষমতার বেশি মালবহন, অভিযান চালিয়ে ৩৫টি ট্রাক আটক হুগলি জেলা পুলিশের

Overloaded Trucks Detained : ট্রাকের ওভারলোডিং রুখতে বিভিন্ন সময় কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র : একাধিক পদক্ষেপেও কাজ হয়নি। তাই এবার অভিযানে নামল পুলিশ। ওভারলোডেড ট্রাক ধরতে বৃহস্পতিবার রাতে অভিযান চালাল হুগলি জেলা গ্রামীণ পুলিশ। সিঙ্গুর ও চণ্ডীতলা থেকে ৩৫টি ওভারলোডেড ট্রাক আটক করা হয়েছে। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্ঘটনার জন্য ওভারলোডেড ট্রাকের যাতায়াতের জেরে রাস্তা খারাপ হওয়াকে কাঠগড়ায় তুলেছে এলাকাবাসী। এরকম দৃষ্টান্ত একাধিকবার দেখা গেছে। ট্রাকের ওভারলোডিং রুখতে বিভিন্ন সময় কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যা মেটাতে ইতিমধ্যেই জরিমানার অঙ্ক বাড়িয়েছে পরিবহণ দফতর। চলছে ধরপাকড়ও। কিন্তু তার পরেও অবস্থার পরিবর্তন হয়নি। চলছে ওভারলোডিং। এই অবস্থায় ওভারলোডেড ট্রাক ধরতে অভিযান চালাল হুগলি জেলা গ্রামীণ পুলিশ।

পুলিশের দুটি দলের একটি হানা দেয় সিঙ্গুরের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। অপর দলটি যায় চণ্ডীতলায়। পুলিশ সূত্রে খবর, সিঙ্গুরের রতনপুর থেকে ১৬টি এবং চণ্ডীতলার কলাছড়া থেকে ১৯টি ওভারলোডেড ট্রাক আটক করা হয়। যার মধ‍্যে বেশির ভাগ ট্রাক বহন ক্ষমতার থেকে বেশি পরিমাণ বালি নিয়ে যাচ্ছিল।

জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, ৬ চাকার ট্রাকে সর্বাধিক ১৮ টন, ১০ চাকার ট্রাকে সর্বাধিক ২৮ টন পণ্য বহন করা যেতে পারে। সর্বাধিক ৩৫ টন পণ্য বহন করতে পারবে ১২ চাকার ট্রাক। আর ১৬ চাকার ট্রাকে পণ্য বহন করা যেতে পারে ৪২ টন পর্যন্ত। এর বেশি পণ্য নিলে, প্রথম অতিরিক্ত ১ টনের জন‍্য ২০ হাজার টাকা জরিমানা হয়। পরবর্তী অতিরিক্ত প্রত‍্যেক টনের জন‍্য জরিমানা করা হয় ৫ হাজার টাকা করে। 

এদিকে ওভারলোডেড ট্রাক ধরতে পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য প্রবীর চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমরা এর জন‍্য সিঙ্গুর সহ অনেক জায়গায় ধর্না দিয়েছি। আগামী দিনে নিয়মিতভাবে যদি এই ধরপাড়ক বেশি হয় তাহলে খুব ভাল হবে।

হুগলি গ্ৰামীণ পুলিশ সুপার অমন দীপ জানিয়েছেন, এই ধরনের অভিযান নিয়মিতভাবে আগামীদিনেও চলবে। ওভারলোডিং গাড়ি শুধুমাত্র যে RTO-র নিয়মভঙ্গ করে তাই নয়, রাস্তার স্বাস্থ‍্যের পক্ষেও ক্ষতিকারক। 

 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget