এক্সপ্লোর

Hoogly: পাণ্ডুয়ায় মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

ঘটনা প্রসঙ্গে স্থানীয়  বাসিন্দারা জানিয়েছেন, নিজের বাড়িতে মোবাইলে চার্জ দিতে যায় সেই সময়ে বিদ্যুৎপৃষ্ঠ হয় শুভ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডুয়া: মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম শুভ মান (১৮)। আজ, সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার রামেশ্বরপুর গোপালনগর পঞ্চায়েতের অন্তর্গত দমদমা গ্রামে। স্থানীয় বাসিন্দারা তাঁকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 'নিজের বাড়িতে মোবাইলে চার্জ দিতে যায় সেই সময়ে বিদ্যুৎপৃষ্ঠ হয় শুভ। তড়িঘড়ি তাকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে'। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। তার মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

গত অগাস্টের শেষদিকে মহরমের দিন বিদ্যুৎপৃষ্ট হয় বেশ কয়েকজন। মালদার ইংরেজবাজার থানার মিল্কি আটগামার ঘটনা। আহতদের মধ্যে ৪ জনের অবস্থাই আশঙ্কাজনক ছিল। তাঁদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মহরমের লাঠি খেলার সময় ১১ হাজার ভোল্টের তারে মহরমের লাঠি ঠেকে যায়। ফলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে যান পাঁচজন। এরপর স্থানীয়রা কোনওরকমে ওই ৫ জনকে উদ্ধার করে প্রথমে মিলকি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু সেখানে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনার দু'দিন আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পানাগর শিল্প তালুকের গ্লোবাস স্প্রিট লিমিটেড' নামের একটি বেসরকারী মদ প্রস্তুত কারখানায়। জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ। বছর পঁচিশের মৃত আলাউদ্দিন শেখের বাড়ি বুদবুদের শোলাগড়ে। 

অন্যদিকে জুলাই মাসেও কলকাতায় আলিপুর আদালত চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হন ২ আইনজীবী ও আদালতের ১ কর্মী। তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রবল বৃষ্টিতে জল থইথই আলিপুর আদালত চত্বরে ঘটে যায় বিপদ। বৃষ্টির জেরে এজলাসের পাশে টিনের শেডে বিদ্যুৎ সংযোগ ছিল।  আচমকাই শেডের ধারে লোহার পাইপে হাত পড়তেই বিদ্যুৎস্পষ্ট হন আইনজীবী সুপ্রতিম বারিক। তাঁকে বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন সহকর্মী অরোদীপ মুখোপাধ্যায়।

আরও পড়ুন: মুর্শিদাবাদের বাঁশবাগান খুঁড়ে উদ্ধার জারভর্তি বোমা

আরও পড়ুন: Kolkata: শিক্ষিকাকে বাইরে ডেকে বাড়িতে চুরি ছাত্রীর মায়ের, সিসি ক্যামেরার ফুটেজে পর্দাফাঁস

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget