এক্সপ্লোর

Imambara: ভেঙে পড়ল হুগলির ঐতিহাসিক ইমামবাড়ার একাংশ, তড়িঘড়ি ছুটলেন পূর্ত দফতরের কর্তারা

Historic Place Imambara: ইমামবাড়া হুগলির অন্যতম একটি ঐতিহাসিক স্থান। সেই ঐতিহাসিক নিদর্শনের এমন ভঙ্গুর অবস্থায় চিন্তিত এলাকাবাসীও। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ভেঙে পড়ল হুগলি (Hooghly) ইমামবাড়ার একাংশ। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকা পরিদর্শনে ছোটেন বিধায়ক ও পুর প্রশাসক ও পূর্ত দফতরের আধিকারিকরা। ইমামবাড়া (Imambara) হুগলির অন্যতম একটি ঐতিহাসিক স্থান। সেই ঐতিহাসিক নিদর্শনের এমন ভঙ্গুর অবস্থায় চিন্তিত এলাকাবাসীও। 

১৮৪০ সালে সৈয়দ কেরামত আলি হুগলি ইমামবাড়া তৈরী করেন। হাজি মহম্মদ মহসীনের স্মৃতিতে ইমামবাড়া তৈরী হয়েছিল। ১১ হাজার ৭২১ টাকা দিয়ে  লন্ডন থেকে ব্ল্যাক এন মোরো বিগ ব্যান কোম্পানী ঘড়ি নিয়ে আসা হয় ১৮৫২ সালে সপ্তাহে আধ ঘন্টা ধরে দম দিতে হয় এই ঘড়িকে। দু'জন লোকও লাগে। এই চাবির ওজন ২০ কেজি। তিনটে ঘন্টার ওজন প্রায় দেড় মন, এমনটাই জানান হয়। ১৬৯ বছর ধরে একই ভাবে সময় দিয়ে যাচ্ছে। ঘড়িটি, যা এই ঐতিহাসিক স্থানটির একটি অন্যতম আকর্ষণও। 

আরও পড়ুন, চাপের মুখে বর্ধিত ভাড়া প্রত্যাহার করল রেল, টিকিটের দাম এবার কত হবে?

এছাড়াও ইমামবাড়ায় রয়েছে সূর্য ঘড়ি। ২২ বিঘা জমি জুড়ে গঙ্গার দক্ষিণ পারে দর্শনীয় হুগলি ইমামবাড়া ইতিহাসের সাক্ষী। সেই ইমামবাড়া কালের নিয়মে ভগ্ন দশায় পরিণত হচ্ছে। পলেস্তারা খসে ভেঙে পড়তে থাকে বিভিন্ন অংশে। ২০০৮ সালে হেরিটেজ ঘোষণা হয় হুগলির ইমামবাড়াকে। রাজ্য হেরিটেজ কমিশন ইমামবাড়া রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে দিয়েছে। প্রায় দু'কোটি টাকা খরচও হয়। এখনও পর্যন্ত তার পরেও ইমামবাড়ার অনেক অংশ সংস্কার করা হয়নি। ফলে বিপদজনক হয়ে থাকা অংশ ভেঙে পরে। আজ হঠাৎই পশ্চিম দিকের কিছুটা ভেঙে পরে। 

খবর পেয়ে চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার পুর প্রশাসক গৌরীকান্ত মুখার্জী ঘটনাস্থলে যান। পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডেকে ভেঙে পরা অংশ দেখান বিধায়ক। জেলা শাসক পি দীপাপ প্রিয়ার সঙ্গে ফোনে কথা বলেন।সংস্কার দ্রুত শেষ করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিধায়ক। জেলা শাসক বলেন,টাকার ব্যাবস্থা কোথা থেকে হয় দেখে কাজ করে দেওয়া হবে। ইমামাবাড়ার ম্যানেজার গৌতম দাস জানান ইতি মধ্যেই দশ কোটি টাকার ডিপিআর জমা দেওয়া হয়েছে হেরিটেজ কমিশনের কাছে।স্থানীয় বাসিন্দারাও চাইছেন ইতিহাস যেন সুরক্ষিত থাকে,দ্রুত সংস্কারের কাজ শেষ করা হোক।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget