এক্সপ্লোর

Hooghly News: ফের আয়কর হানা, এবার হুগলির মদ কারখানায় পৌঁছল আয়কর দফতরের টিম

Income Tax Raid:মঙ্গলবার ভোর রাতে রাজ্যে ফের আয়কর হানা। এবার হুগলির পোলবার মহানাদ গ্রামে মদের কারখানায় হানা দিলেন আয়কর আধিকারিকরা

সন্দীপ সরকার, হুগলি: মঙ্গলবার ভোর রাতে রাজ্যে ফের আয়কর হানা। এবার হুগলির পোলবার মহানাদ গ্রামে মদের কারখানায় হানা দিলেন আয়কর আধিকারিকরা। ভোর সাড়ে ৪টে নাগাদ অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে পৌঁছে যায় আয়কর দফতরের টিম। আয়কর আধিকারিকদের টিমের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, আর্থিক বেনিয়মের অভিযোগের তদন্তে ২টি দলে ভাগ হয়ে অভিযান চালাচ্ছে আয়কর দফতর। 

কী জানা গেল?
সূত্রের খবর, আয়কর সংক্রান্ত বেনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এদিন ভোরে হানা দেন তদন্তকারী অফিসাররা। গত কাল রাত সাড়ে ১২টা-১টা নাগাদ, আয়কর দফতরের আধিকারিকরা দুটি দলে ভাগ হয়ে কলকাতা থেকে রওনা দেন। আলাদা গাড়িতে, ভিন্ন পথে পোলবার মদ কারখানার দিকে রওনা দেন তাঁরা। আগাগোড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গে ছিলেন। এসেই কারখানার ভিতর চলে যায় তদন্তকারী দল। কারখানার কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন। অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে বহু মানুষ কাজ করেন। মদ তৈরি ও প্যাকেজিং হয় এই কারখানায়। আপাতত তাদের প্যাকেজিং ও বটলিং প্লান্টে রয়েছেন আয়কর আধিকারিকরা। ২০-২৫ জনের আয়কর আধিকারিকদের একটি দল সেই প্লান্টে এসেছেন। ভিতরে কথাবার্তা চলাকালীন পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কারখানার তরফে সংস্থার দুই আধিকারিক সেখানে পৌঁছেছেন। কলকাতা ও সল্টলেকেও অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডের দুটি রেজিস্টার্ড অফিস রয়েছে বলে খবর। তবে ঠিক কী ধরনের বেনিয়মের অভিযোগ রয়েছে ওই কারখানার বিরুদ্ধে, সেটি এখনও স্পষ্ট নয়। 

সোমবার হানা ক্যামাক স্ট্রিটের অফিসে...
গত কাল অর্থাৎ সোমবার, ক্যামাক স্ট্রিটের একটি অফিসে আয়কর দফতরের হানা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। ওই অফিসের কর্মীদের ক্ষোভের মুখে পড়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। অফিস কর্তৃপক্ষের অভিযোগ, আয়কর হানার ধরন সন্দেহজনক। গত শনিবার থেকে টানা তিনদিন ধরে চলা তল্লাশিতে নিয়ম না মানারও অভিযোগ ওঠে। গন্ডগোলের খবর পেয়ে অফিসে এসে পৌঁছয় শেক্সপিয়র থানার পুলিশ। আয়কর আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তাঁরা। পরে জানানো হয়, এঁরা সবাই মুম্বই থেকে আসা আয়কর দফতরের আধিকারিক, খবর সূত্রের। রাজ্যের নানা প্রান্তে আয়কর আধিকারিকদের এই ধরনের অভিযানের খবর অবশ্য নতুন নয়। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের গোড়ায় যেমন বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকল ও অফিসে হানা দেন আয়কর আধিকারিকরা। গত ৩০ অগাস্ট বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন তন্ময় ঘোষ। না জানিয়ে অভিযান, দাবি করেন বিষ্ণুপুরের বিধায়ক।

আরও পড়ুন:আলুর মরশুমে সারের কালোবাজারি, হুগলিতে এবার EB হানা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget