এক্সপ্লোর

Kali Puja: পঞ্চমুণ্ডের ওপর বসে কালীসাধনা করতেন কাপালিক, ডাকাতদের নরবলির সাক্ষী ছিল এই পুজো

Kali Puja 2021: লোক মুখে শোনা যায়, ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা ঘন জঙ্গলে এসে নরবলি দিত মা কালীর সামনে। একসময় রঘু ডাকাত এখানে এসে কালী সাধনা করে গেছে বলেও জানা যায় এলাকার ইতিহাস থেকে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বঙ্গদেশের কালীপুজোর ইতিহাস খুব প্রাচীন না হলেও এক এক জায়গার কালীপুজোর মাহাত্ম্য ও ইতিহাস এক এক রকমের। পান্ডুয়ার সিমলাগড়ের কালীপুজোর ইতিহাস তেমনই রোমহর্ষক। 

শোনা যায়, ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা নরবলি দিতো পান্ডুয়ার সিমলাগড় মা কালীর কাছে। প্রায় ৫০০ বছরের পুরনো সিমলাগড়ের মা কালী। জানা গিয়েছে, শেরশাহের জি টি রোড তৈরীর আগে এই পুজো শুরু হয়েছিল। সেই সময় ওই এলাকা শ্মশান ও ঘন জঙ্গলে পূর্ণ ছিল। সেখানে ছিল না কোন জনবসতি। মানুষজন ওই এলাকায় যেতে ভয় পেত। ওই এলাকায় তখন ঠ‍্যাঙ্গারে বাহিনীর উৎপাত ছিল। সেই সময় ওই এলাকার এক পুকুর পাড়ে এক কাপালিকের তাল পাতার ছাউনি মাটির দেওয়াল সহ একটি ঘড় ছিল। সেখানেই পঞ্চমুন্ডির আসনে বসে ঐ কাপালিক কালী সাধনা করতেন। 

লোক মুখে শোনা যায়, ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা ঘন জঙ্গলে এসে নরবলি দিত মা কালীর সামনে। একসময় রঘু ডাকাত এখানে এসে কালী সাধনা করে গেছে বলেও জানা যায় এলাকার ইতিহাস থেকে। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন চলাচলের জন্য এই রাস্তার গুরুত্ব বাড়তে থাকে। তখনই স্থানীয় মানুষজন ভয় কাটিয়ে ওই মন্দিরে পুজো দিতে শুরু করে। এরপরে কালী মন্দিরের উপরে মানুষের বিশ্বাস ক্রমশ বাড়তে শুরু করে। 

আরও পড়ুন, শ্মশানে ৫টি মানুষের খুলি রেখে শুরু হয় পুজো, স্বপ্নাদেশে পাওয়া পাথরেই পূজিত হন নারায়ণগড়ের ত্রিশূল কালী

মাটির মন্দির সংস্কার করে পরবর্তীকালে একটি বড় মন্দির তৈরি করা হয় ভক্তদের আর্থিক সহায়তায়। একদম জি টি রোডের ধারে সিমলাগড়ের এই কালী মন্দিরের প্রতিমা কিন্তু মাটির নয়, এটি পাথরের তৈরি । প্রতি বছর পুজোর আগে মূর্তিটিকে রং করা হয় । এখানে যারা পুজোর সেবাইত তাদের কাছ থেকে জানা যায়, লক্ষণ ভট্টাচার্যের পরিবারের আদি পুরুষ তার সময় থেকেই কালী পুজো শুরু হয়। 

ইতিহাস থেকে আরও জানা গেছে, এককালে ওই এলাকার নাম ছিল হরিহরপুর। যদিও বর্তমানে এলাকার নাম হয়েছে সিমলাগড়। শোনা যায়, ওই পরিবারের এক তান্ত্রিক তন্ত্র সাধনা করতে এসে ছিন্ন নরমুণ্ড দেখে অজ্ঞান হয়ে পড়ে এর পরেই তিনি নরবলি প্রথা বন্ধ করে দিয়ে ছাগ বলির ব্যবস্থা করে। এখানে মাকে দক্ষিণা কালী রূপে পুজো করা হয়। প্রতিদিনই চলে নিত্য সেবা। কালীপুজোর দিন বিশেষ পুজোপাঠের ব্যবস্থা করা হয়। ১০৮ রকমের ভোগ নিবেদন করা হয় মাকে। বলি প্রথা থাকলেও মাছ দিয়ে ভোগ দেওয়া হয় মাকে। প্রতিবছর বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে মন্দির চত্বরে। মনস্কামনা পূরণের জন্য অনেকেই মন্দির সংলগ্ন একটি গাছে ঢিল বেঁধে দিয়ে যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget