এক্সপ্লোর

Hooghly: বৃষ্টি হলেই গর্তে জল, বেহাল দশা শ্রীরামপুরের শহিদ গোপীনাথ সেতুর

বৃষ্টি হলেই ছোটো বড় একাধিক গর্তে জল জমে হয়ে ওঠে মরণফাঁদ। যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: বেহাল শ্রীরামপুরের শহিদ গোপীনাথ সেতু। বৃষ্টি হলেই ছোটো বড় একাধিক গর্তে জল জমে হয়ে ওঠে মরণফাঁদ। যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। খারাপ রাস্তার জন্য পূর্ত দফতরের ঘাড়ে দায় চাপিয়েছে পুরসভা। প্রশাসনকে খোঁচা দিয়েছে বিজেপিও। দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছে পূর্ত দফতর।

পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে খানাখন্দ। সেই গর্তে বৃষ্টির জল জমলেই তৈরি হয় মরণফাঁদ। শুধু তাই নয়, আগাছা জন্মেছে সেতুর গায়ে যত্রতত্র ফাটল। সেতুর গা বেয়ে গিয়েছে বহু কেবল। বেরিয়ে রয়েছে তারের খোলা অংশ। এমনই অবস্থা হুগলির শ্রীরামপুরের শহিদ গোপীনাথ সেতুর।

১৯৯২ সালে তৈরি দিল্লি রোড থেকে জিটি রোড হয়ে শ্রীরামপুরে ঢোকার এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ব্যস্ত সেতুতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয় বাসিন্দা তাপস চট্টোপাধ্যায়ের কথায়, দেড় দুমাস ধরে এরকম গর্ত, যেকোনো মুহুর্তে চাকা পড়ে দুর্ঘটনা ঘটছে।

আরও পড়ুন: কোটি টাকার তছরুপের অভিযোগ, সিবিআইয়ের জালে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কোষাধ্যক্ষ

টোটো চালকের বক্তব্য, রিস্ক নিয়ে চালাতে হচ্ছে। উল্টে যাওয়ার চান্স থাকে। গাড়ি চালাতে ভয়ে লাগে। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বোসের দাবি, “শ্রীরামপুর ব্রিজ বেহাল। কাটমানি নিয়ে কেবল লাগিয়েছে। গর্তের জন্য দুর্ঘটনা ঘটছে।’’ সেতুর জরাজীর্ণ অবস্থা নিয়ে পূর্ত দফতরের কোর্টেই বল ঠেলেছে শ্রীরামপুর পুরসভা। শ্রীরামপুরের তৃণমূল নেতা তথা প্রশাসকমণ্ডলীর সদস্য সন্তোষ কুমার সিংহ বলেন, “পিডব্লুডির হাতে ব্রিজ। আমরা এনিয়ে বারবার জানিয়েছি। আমরা আলোর ব্যবস্থা করেছি।কারা কেবল লাগিয়েছে জানি না। পিডব্লুডিকে দেখতে বলেছি।’’

যদিও পূর্ত দফতরের তরফে জানানো হয়েছে, সেতুর গর্তগুলি বুজিয়ে দেওয়া হবে তার টেন্ডার হয়ে গেছে। পুজোর আগেই কাজ হবে। যে সব আগাছা জন্মেছে সব পরিষ্কার করে দেওয়া হবে। কেবলগুলি সম্ভব হলে  সেতুর তলা দিয়ে নিয়ে যাওয়া হবে। গত রবিবারই এই সেতুই দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরপর তিনটি বাড়ি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget