এক্সপ্লোর

Siliguri: শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরপর তিনটি বাড়ি

Siliguri: ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ি শহর সংলগ্ন চম্পাসারির সমরনগর বউবাজার এলাকায়। সেখানে পরপর তিনটি বাড়িতে আগুন লেগে যায়।

মলয় চক্রবর্তী, শিলিগুড়ি (দার্জিলিং): ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ি শহর সংলগ্ন চম্পাসারির সমরনগর বউবাজার এলাকায়। সেখানে পরপর তিনটি বাড়িতে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতই ছিল যে নিমেষের মধ্যে তিনটি বাড়িই ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা হঠাৎ আগুন দেখতে পেয়ে এগিয়ে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলকে।

স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছয়। এরপর ধীরে ধীরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঠিক কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এমনকী কী কারণে বা কীভাবে হঠাৎ এমন ভয়াবহ আগুন লাগল তাও জানা যায়নি।

দুই দিন আগেই সোনারপুরের রাসায়নিকের কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়না প্রথমে। রাতভর বৃষ্টিতে বানভাসি শহরে সকালেও অব্যাহত ছিল বৃষ্টি। তারমধ্যেই ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় এলাকায়। অন্যদিকে জানা যায় দাহ্য পদার্থ মজুত থাকার কারণে দ্রুত ছড়িয়েছে আগুন। দমকল যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৪টে নাগাদ বাজ পড়ার শব্দে বাইরে বেরিয়ে দেখেন, কারবালা মোড়ে জুতোর আঠা তৈরির কারখানা দাউদাউ করে জ্বলছে। আশেপাশে ঘনবসতি থাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।  প্রথমে ৩টি এবং পরে ঘটনাস্থলে যায় দমকলের ৪টি ইঞ্জিন যায়। দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলতে থাকে। 

গত ১১ সেপ্টেম্বর নিমতলা ঘাট স্ট্রিটের পর গার্ডেনরিচের একটি গুদামে ভয়াবহ আগুন লাগে। এই আগুন নেভাতে ঘটমাস্থলে আসে দমকলের ২০টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ জ্বলতে থাকে আগুন। টানা দুদিন ধরে চলে এই পরিস্থিতি। ১০ টি গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ১১ সেপ্টেম্বর অর্থাৎ শনিবারের আগুন নেভাতে রবিবার সকালেও দমকলের ১০ টি ইঞ্জিন নামাতে হয়। কীভাবে আগুন লাগল তার কারণ অনুসন্ধানে সোমবার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দমকল মন্ত্রী। খতিয়ে দেখা হবে গোডাউনগুলির অগ্নিনির্বাপন ব্যবস্থা।

সেরা শিরোনাম

West Bengal News Live : কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের

ভিডিও

Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget