এক্সপ্লোর

TMC: ক্ষমা না চাইলে ২ কোটির মানহানি মামলা, চাকরি দুর্নীতি মন্তব্যে লকেটকে হুঁশিয়ারি বেচারামের

Becharam Manna: সিঙ্গুরের বিধায়ক ও রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার অভিযোগ, তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছিলেন হুগলির বিজেপি সাংসদ। 

হুগলি: রাজ্যজুড়েই শিক্ষক (Teachers) নিয়োগ নিয়ে জোর তরজা চলছে। এই আবহে সিঙ্গুরের (Singur) বিধায়ক বেচারাম মান্নার (Becharam Manna) বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ করেছিলেন হুগলির (Hooghly) বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। সেই প্রসঙ্গেই এবার কড়া হুঁশিয়ারির সুর শোনা গেল সিঙ্গুরের বিধায়কের গলায়। 
 
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সাফ জানিয়ে দেন, ক্ষমা না চাইলে ২ কোটি টাকার মানহানি মামলা করবেন। তবে কেবল বলেই ক্ষান্ত হননি মন্ত্রী। হুঁশিয়ারি দিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আইনি চিঠিও পাঠালেন মন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুরের বিধায়ক ও রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার অভিযোগ, তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছিলেন হুগলির বিজেপি সাংসদ।                                        

চিঠিতে কী বলেছেন তিনি? 

আইনি চিঠিতে মন্ত্রীর অভিযোগ, গত ১০ জুন কামারকুণ্ডুর দলীয় সভায় লকেট চট্টোপাধ্যায় সিঙ্গুরের বিধায়কের বিরুদ্ধে চাকরি-দুর্নীতির অভিযোগ তোলেন। এর ফলে বেচারাম মান্নার সামাজিক সম্মানহানি হয়েছে। তবে চিঠি প্রসঙ্গে বেচারাম মান্না বা লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                     

আরও পড়ুন, মেয়ের বিয়ের সময় একান্ন হাজার টাকা, কারা পাবেন, কীভাবে

প্রসঙ্গত, সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয় যেখানে টেট সংক্রান্ত বিষয়ে বেচারামের নাম উঠে আসায় জোর শোরগোল হয়। যদিও ওই ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। সেই সময় বিজেপি সাংসদ লকেট বলেছিলেন যে অনেক তথ্য প্রমাণ আছে তাঁর কাছে। মন্ত্রী টাকা নিয়ে চাকরি দিয়েছেন। সিবিআই তদন্তে মুখোশ খুলে যাবে। এই নিয়ে বিতর্ক শুরু হতেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম এবার লকেটের বিরুদ্ধে মানহানির মামলা করার চিঠি দিয়েছেন।  

 

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Hooghly News : দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget