এক্সপ্লোর

Hooghly News: খানাকুলে 'TMC প্রধানকে অপহরণের নেপথ্যে BJP..', বিস্ফোরক অভিযোগ প্রধানের

Hooghly TMC Kidnapping Case: খানাকুল অরুন্দা গ্রাম পঞ্চায়েত প্রধান দেবাশিস সিংহ বলেন, 'আমি বিজেপির প্রধান। শোনা যাচ্ছে আমি খুন হয়েছি। কিন্তু বেঁচে আছি।'

মোহন দাস ও সোমনাথ মিত্র, হুগলি: হুগলির খানাকুলে তৃণমূল প্রধানকে অপহরণের (Kidnapping) অভিযোগ ওঠার কয়েকঘণ্টার মধ্যেই তাঁর প্রত্যাবর্তন ঘিরে নাটক। অপহরণের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধান। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভিডিয়ো বার্তায় বিজেপিতে যোগ দিয়েছেন বলতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। মন্তব্যে নারাজ বিজেপি (BJP)। 

 পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন ঘিরে পুলিশ ও বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় হুগলির খানাকুলের অরুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকা। পঞ্চায়েত অফিস লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক মোটরবাইক।এরপর দিনেদুপুরে তৃণমূল প্রধানকে অপহরণের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। যদিও ৮ ঘণ্টার মধ্য়ে নাটকীয় ‘প্রত্যাবর্তন’ ঘটে প্রধানের। অপহরণের অভিযোগ ওঠার পর, মঙ্গলবার এক ভাইরাল ভিডিয়ো বার্তায় নিজেকে বিজেপির প্রধান বলে দাবি করেন দেবাশিস সিংহ। 

খানাকুল অরুন্দা গ্রাম পঞ্চায়েত প্রধান দেবাশিস সিংহ বলেন, আমি বিজেপির প্রধান। শোনা যাচ্ছে আমি খুন হয়েছি। কিন্তু বেঁচে আছি। গুজবে কান দেবেন না। উন্নয়নে ঘাটতি হলে আমাকে বলবেন। মাত্র কয়েকঘণ্টার মধ্যে সেই প্রধানের গলাতেই শোনা যায় উল্টো সুর। তাঁর অভিযোগ,পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনে তৃণমূলের পাল্লা ভারী থাকায়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে তুলে নিয়ে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। মারধরও করা হয় বলে অভিযোগ। খানাকুল অরুন্ডা গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেতা ও প্রধান দেবাশিস সিংহ বলেন, বন্দুক ঠেকিয়ে বলেছিল,না হলে আমার প্রাণটাই চলে যেত।বিজেপির কিছু দুষ্কৃতী কিডন্যাপ করেছে।ভাড়া গাড়ি ছিল।ভাল মতন মারধর হয়েছে।চোখটা প্রায় তুলেই নিত। 

তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দিয়ে পঞ্চায়েত প্রধান হন দেবাশিস।পদ পাওয়ার দু’দিন পরেই ফেরেন তৃণমূলে। দলবদলের পুরনো রেকর্ড থাকায়, প্রধানকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।  বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বলেন, এ বিষয়ে মন্তব্য করতে নারাজ। যাদের পলিটিক্যাল ভিশন ক্লিয়ার না থাকে।ওখানকার মানুষ বিজেপিকেই চেয়েছে।লোকসভা বিধানসভা পঞ্চায়েত নির্বাচনেও।

আরও পড়ুন, লোকসভা থেকে অধীর চৌধুরীর সাসপেনশন প্রত্যাহার

তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি  রামেন্দু সিংহ রায় বলেন, মেরে ফেলার ভয় দেখিয়ে ভিডিয়ো ভাইরাল করা হয়। ভিডিয়ো কার মোবাইল থেকে ভাইরাল হয়েছে তা নিয়ে তদন্তের দাবি জানাচ্ছি।অন্যদিকে, খানাকুলে পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন ঘিরে অশান্তির ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার ও ৩০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এছাড়া, প্রধানের আবেদনের ভিত্তিতে তাঁকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget