এক্সপ্লোর

Hooghly News: জাতীয় দলের মর্যাদা হারিয়েছে তৃণমূল, লাড্ডু বিতরণ বিজেপির

আজ দুপুর ১২টা নাগাদ স্থানীয় বিজেপির নেতৃত্বে হুগলি মোড়ে সাধারণ পথ চলতি মানুষকে লাড্ডু বিতরণ করল বিজেপির নেতাকর্মীরা।

হুগলি: জাতীয় দলের মর্যাদা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে আজ দুপুর ১২টা নাগাদ স্থানীয় বিজেপির নেতৃত্বে হুগলি মোড়ে সাধারণ পথ চলতি মানুষকে লাড্ডু বিতরণ করল বিজেপির নেতাকর্মীরা। ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। 

জাতীয় দলের স্বীকৃতি হাতছাড়া হয়েছে একদিন আগেই। ফের বড় ধাক্কা খেল তৃণমূল (TMC)। রাজ্যসভায় (Rajya Sabha) এক সাংসদ হাতছাড়া হল তাদের। সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro)। মেয়াদ শেষ হতে এখনও তিন বছর সাত মাস বাকি ছিল তাঁর। তার ঢের আগেই পদত্যাগ করলেন। পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতা দেখিয়েছেন তিনি। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনকড়। যদিও ফালেইরোর ছেড়ে যাওয়াই আসনে পছন্দের প্রার্থী দিতে পারবে তৃণমূল।

তৃণমূলের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, দলের অনুশাসন মানেননি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফালেইরোর কাছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে গিয়েছে বার্তা। নিজে থেকে নয়, তৃণমূলের নির্দেশ মতোই লুইজিনহোই পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। গোয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধ বাধে তাঁর। গোয়ায় ভরাডুবির পিছনে লুইজিনহোর ভূমিকা নিয়ে কানাঘুষো চলছিল দলের অন্দরে।

২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন

দু'-দু'বার গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন লুইজিনহো। ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। তার দু'মাসের মধ্যে তাঁদের রাজ্যসভায় পাঠায় জোড়াফুল শিবির।দীর্ঘদিনের তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষকে সরিয়ে লুইজিনহোকে সাংসদ করে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। ৭১ বছরের সেই লুইজিনহোই রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন। সরাসরি ধনকড়ের হাতে পদত্য়াগপত্র জমা দেন তিনি। তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

গোয়া বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল

কংগ্রেসে থাকাকালীন উত্তর-পূর্বের সাত রাজ্যে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন লুইজিনহো। ২০২১ সালে তৃণমূলে যোগ দেওয়ার সময় কংগ্রেস থেকে অনেকেই তাঁর হাত ধরে জোড়াফুলে যোগদান করেন। গোয়া বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথমে তাঁকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও অনুরোধ জানানো হয় দলের তরফে। কিন্তু রাজি হননি লুইজিনহো। সেই নিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর মতবিরোধও দেখা দেয় বলে খবর সামনে আসে। 

লুইজিনহোর ছেড়ে দেওয়া আসনে শীঘ্রই প্রার্থী ঘোষণা করবে তৃণমূল।সংসদের উচ্চকক্ষে তিন বছর কাটাতে পারবেন তিনি, লুইজিনহোর মেয়াদ বাকি ছিল যতদিন। ফালেইরোর জায়গায় কাকে আনা হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের কাছ থেকে নির্দিষ্ট দিন ক্ষণ জানতে পারলেই জোড়াফুলের তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget