এক্সপ্লোর

Durgapur Expressway Blockade: অবরুদ্ধ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, কেন্দ্রের নতুন পরিবহণ নীতির প্রতিবাদে বিক্ষোভ ট্রাকচালকদের

Truck Drivers Agitation:২ ঘণ্টা ধরে ডানকুনিতে অবরুদ্ধ জাতীয় সড়ক। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে চলছে ট্রাক চালকদের আন্দোলন। কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহণ নীতির প্রতিবাদে চলছে বিক্ষোভ।

রাজর্ষি দত্তগুপ্ত, ডানকুনি: ২ ঘণ্টা ধরে ডানকুনিতে অবরুদ্ধ জাতীয় সড়ক। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে (Durgapur Expressway Agitation) অবরুদ্ধ করে চলছে ট্রাক চালকদের আন্দোলন। কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহণ নীতির প্রতিবাদে চলছে বিক্ষোভ। জাতীয় সড়কের উপর আগুন জ্বালিয়ে চলছে অবরোধ। সার দিয়ে দাঁড়িয়ে একের পর এক গাড়ি।

যা পরিস্থিতি...
কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহণ নীতির বিরুদ্ধে রবিবার আচমকাই বিক্ষোভ শুরু করেন ট্রাকচালকরা। প্রতিবাদ শুরু হয় সকাল সাড়ে দশটা নাগাদ। বর্ষশেষের দিন, দুুর্গাপুর এক্সপ্রেসওয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সড়কে এমন প্রতিবাদ-বিক্ষোভে অনেকের দুর্ভোগ বেড়েছে। যাঁরা দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন, তাঁরা সকলে আটকে পড়েছেন। হাজার-হাজার গাড়ি দাঁড়িয়ে পড়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এসেছেন ট্র্যাফিক পুলিশের আধিকারিকরাও। যত দ্রুত সম্ভব, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সেখান থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আড়াই ঘণ্টা কেটে গেলেও পরিস্থিতি খুব কিছু বদলায়নি। বরং কিছু ক্ষণ পর জাতীয় সড়কের উপর ওই অবরোধের তীব্রতা আরও বাড়ে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগও রয়েছে। সব মিলিয়ে রবিবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। অ্যাম্বুল্যান্স এবং আপৎকালীন পরিষেবার সঙ্গে জড়িত যানবাহনে ছাড় দেওয়া হলেও বাকিদের ক্ষেত্রে ছবিটা বেশ অশান্তির। কখন জট খুলবে, তা বুঝতে না পেরে অনেকে বাস থেকে নেমে ভারী লটবহর সমেত দীর্ঘ পথ হেঁটেই পাড়ি দিতে শুরু করেছেন। 

অবরোধে বিপদ...
গত এপ্রিলে, আদিবাসী কুড়মি সমাজের প্রতিবাদের জেরে বহু ট্রেন বাতিল হয়। বদলাতে হয় বহু ট্রেনের রুট। শুধু ট্রেনের লাইন নয়, ওই আন্দোলনের জেরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কও অবরুদ্ধ হয়েছিল। কোটশিলা স্টেশন, পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক অবরোধেরও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। প্রতিবাদীদের বক্তব্য ছিল, কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করতে হবে। এমনই একাধিক দাবিতে রাজ্য়ের পশ্চিমাঞ্চল জুড়ে চলে লাগাতার আন্দোলন। পঞ্চায়েত ভোটের মুখে জঙ্গলমহলের ৩ জেলায় কোথাও রেল, কোথাও পথ অবরোধের জেরে তীব্র অশান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। এমনই একাধিক দাবিতে দফায় দফায় শুরু হয় আন্দোলন। পুরুলিয়ার কুস্তাউরে রেল লাইনের ওপর বসে পড়ে অবরোধে সামিল হন বিক্ষোভকারীরা। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

আরও পড়ুন:‘কালীঘাটের কাকুকে নিয়ে আলোচনা, ইন্টারকমে কথা জ্যোতিপ্রিয়র সঙ্গেও’, মমতার SSKM যাওয়া নিয়ে দাবি শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget