এক্সপ্লোর

Govt of West Bengal লেখা গাড়ি থেকে উদ্ধার ২ লক্ষের বেশি টাকা, ধৃত ২

Singur News: সিঙ্গুরের ঝাঁকারি এলাকায় শ্রীরামপুর-শিয়াখালা রাস্তায় নাকা চেকিং চলছিল। সেইসময় হুগলীর জেলা গ্ৰামীণ পুলিশের আধিকারিক সহ এস এস টি র ম্যাজিস্ট্রেট ও আধিকারিকরা গাড়িটি আটক করেন।

সোমনাথ মিত্র, সিঙ্গুর: দামি একাট গাড়িতে "Govt of West Bengal" লেখা স্টিকার। লোকসভা ভোটের আগে সিঙ্গুরে পুলিশের নাকা চেকিংয়ে সেই গাড়ি থেকেই উদ্ধার হল ২ লক্ষ ১৭ হাজার টাকা। এবং গাড়িতে থাকা ২ ব্যক্তিকে গ্ৰেফতার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হুগলী জেলা গ্ৰামীণ পুলিশ সূত্রে জানা গেছে, সিঙ্গুরের ঝাঁকারি এলাকায় শ্রীরামপুর-শিয়াখালা রাস্তায় নাকা চেকিং চলছিল। হুগলীর জেলা গ্ৰামীণ পুলিশের আধিকারিক সহ এস এস টি র ম্যাজিস্ট্রেট ও আধিকারিকরা উপস্থিত ছিলেন নাকা চেকিংয়ে। সেই সময় শ্রীরামপুরের দিক থেকে একটি সাদা ইনোভা গাড়ি যার সামনে ও পিছনে "Govt of West Bengal" লেখা দুটি স্টিকার ও লাগানো আছে,সিঙ্গুরের বড়ার দিকে যাচ্ছিল। উপস্থিত আধিকারিকরা গাড়িটিকে আটকে তল্লাশি শুরু করেন। পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা এক ব্যাক্তি কয়েকটি খামে করে ৫০০ টাকার নোট নিয়ে যাচ্ছিল। এই টাকা কোথা থেকে এল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কী কাজেই বা ওত টাকা ব্যবহার হবে , গাড়িতে থাকা ব্যক্তিটি তার কোনও সঠিক উত্তর দিতে পারেনি। তাই গাড়ি সমেত অভিযুক্তকে সিঙ্গুর থানায় নিয়ে যাওয়া হয়। এবং গাড়ি থেকে উদ্ধার ২ লক্ষ ১৭ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: Rachna Banerjee: স্বামী ও ছোটবেলার বন্ধুদের নিয়ে মনোনয়ন জমা রচনার, বললেন..

পাশাপাশি পুলিশ আরও জানিয়েছে, গাড়িতে "Govt of West Bengal" স্টিকার কেন লাগানো, সরকারি কোন কাজে কোন দপ্তরে গাড়িটি ব্যবহার করা হয়। তারও কোনও সঠিক  উত্তর গাড়িতে থাকা ব্যক্তিটি দিতে পারেনি। তাই গাড়িটিকেও আটক করা হয়েছে। গাড়িতে থাকা ব্যক্তিটি ও গাড়ির চালক দুজনের বিরুদ্ধেই একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু কছেরে পুলিশ। শনিবার তাদের মহকুমা আদালতে পাঠানো হয়। যদিও পুলিশের জেরায় সময় গাড়িতে থাকা ব্যক্তিটি জানান, ডানকুনিতে শ্রমিকদের বেতন দিতে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rachna Banerjee: 'রাম কবে বিজেপির হল ? ', ভদ্রেশ্বরে হনুমান মন্দিরে পুজো দিয়ে বার্তা TMC প্রার্থী রচনার

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget