এক্সপ্লোর

WB Bypolls Result: চন্দননগরে ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী, 'অন্তর্দ্বন্দ্বেই হার' দাবি তৃণমূলের

চন্দননগরে ১৭ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের একাংশের দাবি, প্রার্থী বাছাই ও দলের অন্তর্দ্বন্দ্বেই হার।

হুগলি: চন্দননগরে (Chandannagar) ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী (CPM) অশোক গঙ্গোপাধ্যায়। ১৩০ ভোটে জয়ী হয়েছেন বাম প্রার্থী। বিজেপির (BJP) জেতা আসন ছিনিয়ে জয় বাম প্রার্থীর। চন্দননগরে ১৭ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের একাংশের দাবি, প্রার্থী বাছাই ও দলের অন্তর্দ্বন্দ্বেই হার। উল্লেখ্য, ইতিমধ্যেই জিটিএ-এর ৪৫টি আসনের ভোটগণনা শুরু হয়েছে। রিম্বিকে এগিয়ে রয়েছে অনিত থাপার দল। ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা এগিয়ে রিম্বিকে। 

আজ GTA ও শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ। সেই সঙ্গে ফল ৬টি পুরসভার ৬টি ওয়ার্ডের। গণনা পর্ব ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তা তুঙ্গে ছিলই। GTA-র ৪৫টি আসনের ভোটগণনা দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পংয়ে। শিলিগুড়ি মহকুমা পরিষদের ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসন। ৪টি গ্রাম সমিতির ৬৬টি আসন এবং মহকুমা পরিষদের ৯টি আসনেও আজ ভাগ্যনির্ধারণ হবে বিভিন্ন দলের প্রার্থীদের। 

রাজ্যের ৬ পুরসভার ৬টি ওয়ার্ডের আজ ফল প্রকাশ। এর মধ্যে ঝালদা পুরসভার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ২ নম্বর ওয়ার্ড যেমন রয়েছে, তেমনই রয়েছে পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর (TMC Councilor Anupam Dutta) ৮ নম্বর ওয়ার্ডও।

ঝালদা পুরসভার (Jhalda Municipality) ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ইতিমধ্যেই ফল ঘোষণা হয়েছে। জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। ওই ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু খুনের পর উপনির্বাচন হয়। উপনির্বাচনে কংগ্রেস ধরে রাখল ওয়ার্ড। ৭৭৮ ভোটে জয়ী হলেন নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। জয়ের পর তিনি দাবি করেন, এই ফলাফল প্রত্যাশিতই ছিল। অন্যদিকে, তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক পরাজয়ের জন্য ঝালদার তৃণমূল নেতা কর্মীদের একাংশের অন্তর্ঘাতকেই দায়ী করেছেন। এই ওয়ার্ডে ৯৩০ ভোট পেয়েছেন মিঠুন কান্দু। তৃণমূল প্রার্থী পেয়েছেন ১৫২ ভোট আর বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৩ ভোট। 

পানিহাটি পুরসভার (Panihati Municipality) ৮ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী দত্ত।  অনুপম দত্ত খুন হওয়ার পর এই ওয়ার্ডে উপনির্বাচন হয়। অনুপমের স্ত্রী মীনাক্ষীকে এই ওয়ার্ডে প্রার্থী করেছিল তৃণমূল। তিনি ২ হাজার ২৭৪ ভোটে জয়ী হয়েছেন। জয়ের পর খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানান তিনি। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী। 

আরও পড়ুন: GTA: পাহাড়ে খাতা খুলল তৃণমূল, ডালি আসনে জয়ী বিনয় তামাঙ্গ

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget