এক্সপ্লোর

East Burdwan News: ভিন রাজ্য থেকে যুবতী এনে বর্ধমানের হোটেলে মধুচক্র, ধৃত ম্যানেজারের পুলিশ হেফাজত

Burdwan Hotel Manager Arrest: হোটেলে বাইরের রাজ্য থেকে যুবতীদের নিয়ে এসে মধুচক্রের আসর বসানো হয়েছিল। খবর পেয়ে তল্লাশি চালিয়ে নাবালিকা সহ আট মহিলাকে উদ্ধার করা হয়...

কমলকৃষ্ণ দে, বর্ধমান: অন্য রাজ্য থেকে যুবতীদের নিয়ে এসে হোটেলের মধ্যে খুলে ফেলেছিল মধুচক্র। খবর পেয়ে হানা দিয়ে ওই হোটেল থেকে নাবালিকা সহ ৮ জনকে উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ (East Burdwan News)। এই ঘটনায় ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। হোটেলটির লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। এদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: Potato Smuggling: নদীপথে আলু পাচারে ভিলেজ পুলিশের মদত দেওয়ার অভিযোগ, উত্তেজনা তুফানগঞ্জে

পূর্ব বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমানের ফাগুপুর এলাকার একটি হোটেলে মধুচক্রের আসর বসছে বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। তার ভিত্তিতে হানা দিতেই হাতেনাতে ফল মেলে। হোটেলটি থেকে একজন নাবালিকা সহ আট যুবতীকে উদ্ধার করা হয়। তার মধ্যে কয়েকজন অন্য রাজ্যের আর বাকিরা পশ্চিমবঙ্গেরই অন্য জেলার বাসিন্দা।

এই ঘটনার পরে হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে ম্যানেজার প্রশান্ত মালকে গ্রেফতার করে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে ধৃতকে চারদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

আরও পড়ুন: Sevoke-Rangpo Railway Project Death: সেবক-রংপো রেল প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে মেশিন চাপা পড়ে মৃত শ্রমিক

বর্তমানে এই মধুচক্রের সঙ্গে কারা কারা জড়িত, কোথা থেকে কীভাবে নিয়ে আসা হত ওই যুবতীদের তা জানতে তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। একই সঙ্গে হোটেলের লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও শুরু করা হয়েছে জেলা প্রশাসনের তরফে।

স্থানীয়দের কথায়, বেশ কিছুদিন ধরে ওই হোটেলে নানা ধরনের মেয়েকে দেখা যেত। অনেক অচেনা লোকেরও যাতায়াত ছিল সেখানে। বিষয়টি নিয়ে সন্দেহ হতেই পুলিশকে জানানো হয়। তার ভিত্তিতে তল্লাশি হতেই আসল ঘটনা সামনে আসে। তবে শুধু ওই হোটেল ম্যানেজারই নয়, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। আশা করা যায়, পুলিশ সবাইকে গ্রেফতার করবে।

বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকার বাসিন্দাদের মধ্যে শোরগোল পড়ে গেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bankura Anganwadi Agitation: খাবারের বরাদ্দ বাড়ানোর দাবিতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের, উত্তেজনা বাঁকুড়ায়

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget