এক্সপ্লোর

Sevoke-Rangpo Railway Project Death: সেবক-রংপো রেল প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে মেশিন চাপা পড়ে মৃত শ্রমিক

Sevoke-Rangpo Railway News: নির্মাণমান সুড়ঙ্গে মাটি সরানোর কাজ করার সময় মেশিন চাপা পড়ে মৃত্যু হল একজন শ্রমিকের। বৃহস্পতিবার কালিম্পঙের ভালুক খোলায় সেবক-রংপো রেলপথের কাজ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে।

সনৎ ঝা, কালিম্পং: সেবক-রংপো রেল প্রকল্পের (Sevoke-Rangpo Railway Project) নির্মীয়মাণ সুড়ঙ্গে কাজ করার সময় মেশিন চাপা পড়ে মৃত্যু হল একজন শ্রমিকের। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কালিম্পং (Kalimpong) জেলার ভালুকখোলা (Bhaluk khola) এলাকায়। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। আজকের এই ঘটনা নিয়ে সিকিমকে রেলপথে সংযুক্ত করার এই প্রকল্পে সুড়ঙ্গ তৈরির কাজ করতে গিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হল পাঁচ জনের। যার জেরে প্রশ্নের মুখে পড়ছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Bankura Anganwadi Agitation: খাবারের বরাদ্দ বাড়ানোর দাবিতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের, উত্তেজনা বাঁকুড়ায়

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কালিম্পঙের ভালুখোলায় এলাকায় সেবক-রংপো রেল প্রকল্পের নির্মীয়মাণ টি-৯ সুড়ঙ্গে মাটি সরানোর কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় আচমকা মেশিন চাপা পড়ে মৃত্যু হয় একজন শ্রমিকের। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে নিমিষে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাকি শ্রমিকদের মধ্যে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেন এই রেল প্রকল্পের দায়িত্বে থাকা উচ্চপদস্থ আধিকারিকরা। মৃত শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: Gaighata Farmer Agitation: দালাল রাজের অভিযোগ, প্রতিবাদে গাইঘাটা কৃষক বাজারের গেট আটকালেন চাষীরা

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক বছর আগে সিকিমকে রেলপথে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করার জন্য রংপো থেকে শিলিগুড়ির সেবক পর্যন্ত ৪৪ কিলোমিটার দীর্ঘ রেলপথ তৈরির সিদ্ধান্ত নেয় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী, এই রেলপথের ৭০ শতাংশ এলাকাই ১৪টি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাবে। দুর্গম এই কাজ করতে গিয়ে ২০২০ সাল থেকে সমস্যায় পড়তে হচ্ছে এই প্রকল্পে কাজ করা শ্রমিকদের। বৃহস্পতিবারের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত পাঁচ জন শ্রমিকের মৃত্যু পর্যন্ত হয়ে গেছে। যার জেরে রেল প্রকল্পের কাজে নিযুক্ত শ্রমিকদের পাশাপাশি অসন্তোষ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। এর ফলে অস্বস্তিতে রয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রকল্পের কাজের দায়িত্বে থাকা সংস্থা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Malda News: ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে কোপ, পরে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভিডিও

Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget