এক্সপ্লোর

Bankura Anganwadi Agitation: খাবারের বরাদ্দ বাড়ানোর দাবিতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের, উত্তেজনা বাঁকুড়ায়

Bankura News: বৃহস্পতিবার বাঁকুড়ায় খাবারের বরাদ্দ বৃদ্ধি ও বকেয়া টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। জেলাশাসকের

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: প্রসূতি ও শিশুদের খাবারের বরাদ্দ বাড়ানোর দাবিতে জেলাশাসকের দফতরে গিয়ে বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। কিন্তু, জেলাশাসকের দফতরের আগে তাঁদের মিছিল আটকে দিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়াল বাঁকুড়ায়।

বর্তমান বাজারে সবজি, ডিম ও জ্বালানির দাম অগ্নিমূল্য। কিন্তু, শিশু ও প্রসূতি মায়েদের রান্না করা খাবার দেওয়ার জন্য বরাদ্দ নামমাত্র টাকা। সেই টাকাও বকেয়া পড়ে রয়েছে মাসের পর মাস। একদিকে বরাদ্দ বৃদ্ধি অন্যদিকে বকেয়া টাকা দ্রুত মেটানোর দাবিতে এবার আন্দোলনের পথে নামলেন বাঁকুড়া জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী-সহায়িকারা। দাবি আদায়ের জন্য বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে বিক্ষোভের ডাক দেন তাঁরা। কিন্তু, মিছিল করে জেলাশাসকের দফতরে যাওয়ার আগেই অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই মিছিল আটকে দেয় পুলিশ। এর প্রতিবাদে ঘটনাস্থলেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। 

আরও পড়ুন: Gaighata Farmer Agitation: দালাল রাজের অভিযোগ, প্রতিবাদে গাইঘাটা কৃষক বাজারের গেট আটকালেন চাষীরা

বিক্ষোভকারীদের অভিযোগ, এখন বাজারে সবজির দামে আগুন লেগেছে। আলু ও পেঁয়াজ সহ অন্যান্য সবজি কিনতে রীতিমত কালঘাম ছুটছে সাধারণ মানুষের। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিম ও জ্বালানির দামও। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কর্মী এবং সহায়িকারা। এমনিতেই শিশু ও প্রসূতিদের পুষ্টিকর রান্না করা খাবার দেওয়ার জন্য নামমাত্র বরাদ্দ দেয় সরকার। সেই বরাদ্দ টাকায় পুষ্টিকর তো দুরস্থ, খাওয়ার উপযোগী জিনিস দেওয়াও কঠিন হয়ে পড়ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। শুধু তাই নয়, এর জন্য সামান্য বরাদ্দ টাকাও মাসের পর মাস পড়ে রয়েছে বকেয়া। 

এই পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়ে আজ বাঁকুড়ার জেলাশাসকের দফতরে বিক্ষোভের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। বাঁকুড়ার তামলীবাঁধ থেকে মিছিল করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা জেলাশাসকের দফতরের দিকে এগোতেই আইজি অফিস মোড়ে ব্যারিকেড করে মিছিলের পথ আটকায় পুলিশ। প্রতিবাদে সেখানে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা। দ্রুত বকেয়া না মেটালে এবং বরাদ্দ বৃদ্ধি করা না হলে আগামীদিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"যা ভোটে জিতেছিলে, তার থেকে একটা হলেও বেশি ভোটে হারাব", অভিষেককে ডায়মন্ড হারবারে হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Hormuz Attack : ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !
ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !
Chandranath Rath Muder : চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি
চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget