এক্সপ্লোর

Nadia News: বোমা পড়ল তৃণমূল নেতার বাড়িতে, নবদ্বীপের ঘটনায় আঙুল বিরোধীদের দিকে

TMC Leader's House Attacked: বোমা মারার অভিযোগ উঠল তৃণমূল অঞ্চল সভাপতি তথা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে। অভিযোগের আঙুল বিরোধীদের দিকে। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। 

প্রদ্যোৎ সরকার, নদিয়া: বোমা (Bomb) মারার অভিযোগ উঠল তৃণমূল (TMC) অঞ্চল সভাপতি তথা নবদ্বীপ (Nabadwip) পঞ্চায়েত (panchayat) সমিতির সদস্যের (member) বাড়িতে। অভিযোগের আঙুল বিরোধীদের (opposition) দিকে। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। 

কী ঘটেছিল?
স্থানীয়দের একাংশ জানিয়েছেন, গত কাল মাঝ রাতে তৃণমূল নেতা স্বপন দেবনাথের বাড়ির জানলা লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সেই বোমার আঘাতেই জানলার কাচ ভেঙে যায় বলে দাবি স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের। স্বপন দেবনাথের বাড়ির নিচেই রয়েছে পোস্ট অফিস। বোমার আঘাতে পোস্ট অফিসের ব্যানারও ছিড়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর খবর যায় নবদ্বীপ থানায়। পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতেই বিরোধীরা এই বোমাবাজি করেছে। অভিযোগ মানতে চায়নি বিজেপি। গেরুয়া শিবিরের নদিয়া জেলা উত্তরের সভাপতি অর্জুন বিশ্বাসের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। প্রসঙ্গত, এদিনই পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের প্রাক্তন খড়্গপুর শহর-সভাপতি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ায় নতুন করে জোড়াফুল শিবিরের অন্তর্দ্বন্দ্বের তত্ত্ব মাথাচাড়া দিয়েছে। 

ক্ষোভ দলের বিরুদ্ধে...
রাজ্যজুড়ে বিভিন্ন সাংগঠনিক পদে রদবদল করছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলায় দলের খড়্গপুর শহর-সভাপতির পদ থেকে দীপ্যেন্দু পালকে সরিয়ে সূর্যপ্রকাশ রাওকে ওই পদে বসানো হয় সেই রদবদলের অঙ্গ হিসেবে। আর তার পরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দীপ্যেন্দু পাল। বলেন, 'আমার নামে কোনও তছরুপের মামলা নেই। কারও কাছে ঘুষ খেয়েছি বা টাকা নিয়েছি বা কোনও মহিলাঘটিত ব্যাপার, এমন কোনও অপবাদও নেই। তাও আমাকে হঠাৎ সরিয়ে দিল। বিরোধী বা অন্য দল থেকে যাঁরা আসছেন, তাঁরাই দেখছি এখন তৃণমূলে প্রাধান্য পাচ্ছেন।' সঙ্গে সংযোজন,'যাঁরা সক্রিয়ভাবে তৃণমূল করছেন, দিদি ও অভিষেক বন্দোপাধ্যায়কে ভালোবাসেন, দলের মধ্যে তাঁদের কোনও প্রাধান্য নেই। যাঁদের এখন সভাপতি বা সহ-সভাপতি করেছে, তাঁদের ১০ বছর ধরে দলে কোনও অস্তিত্ব নেই।' ঘটনা ঘিরে তৃণমূলের গোষ্ঠী-কোন্দলের বিষয়টি ফের আলোচনায়। কটাক্ষ এসেছে বিজেপি শিবির থেকেও। তাঁদের মতে, ' তৃণমূলে যে ভাল কাজ করবে তাঁর জায়গা নেই। তৃণমূলে যে চুরি করবে, যে কাটমানি নেবে, যে দলবাজি করবে, যে গোষ্ঠীকোন্দল করবে তিনি তৃণমূলের ভাল নেতা। ভাল জায়গা পাবেন।'

আরও পড়ুন:সাইরাস মিস্ত্রির মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রীর, ট্যুইট বাংলার মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টদের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget