এক্সপ্লোর

West Burdwan News: রক্তাক্ত বৃদ্ধা, অচেতন পরিচারিকার উদ্ধার ঘিরে রহস্য দুর্গাপুরের সিটি সেন্টারে

Injured Rescued: আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধা ও তাঁর পরিচারিকাকে উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অভিজাত সিটি সেন্টার এলাকায়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: আশঙ্কাজনক (critical) অবস্থায় বৃদ্ধা ও তাঁর পরিচারিকাকে উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য পশ্চিম বর্ধমান (west burdwan) জেলার দুর্গাপুরের (durgapur) অভিজাত সিটি সেন্টার (city centre) এলাকায়। শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। পুলিশ জানিয়েছে, বৃদ্ধার (old lady) নাম অপর্ণা ভট্টাচার্য। বয়স ৭০ বছর। তাঁর পরিচারিকার নাম অপর্ণা দাস। 

কী হয়েছে?
দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালের অবসরপ্রাপ্ত নার্স ছিলেন অপর্ণা ভট্টাচার্য। স্বামী বছরদশেক আগে মারা যান। একমাত্র মেয়ে বিয়ে করে মুম্বইয়ে। একা বৃদ্ধাকে দেখাশোনার জন্য থাকতেন অপর্ণা দাস নামে ওই পরিচারিকা। পড়শিরা জানাচ্ছেন, অন্যান্য দিনের মতো এদিন পাশের বাড়িতে কাজ করতে আসেননি অপর্ণা। তখনই সন্দেহ হয় পড়শিদের। খোঁজ নিতে এসে তাঁরা দেখেন, পরিচারিকা নিচে গলিতে পড়ে রয়েছেন। ঘরের দরজা খোলা। বৃদ্ধার খোঁজে বাড়ির ছাদে উঠে যান পড়শিরা। দেখেন, সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছেন তিনি। প্রশ্ন করা হলে বৃদ্ধার জানান, পরিচারিকা তাঁকে মাথার পিছনে ভারী কিছু দিয়ে মেরেছেন। চমকে ওঠেন পড়শিরা। ফের তাঁরা পরিচারিকার খোঁজ নিতে আসেন। দেখেন অপর্ণা দাস অচেতন হয়ে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সিটি সেন্টার ফাঁড়িতে। পুলিশ এসে দুজনকেই স্থানীয়দের তৎপরতায় দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে ভর্তি করে।

উদ্বিগ্ন স্থানীয়রা
ঘটনায় তদন্ত শুরু করলেও স্থানীয়রা এতে আশ্বস্ত হতে পারছেন না। তাঁরা অবিলম্বে এলাকায় সিসি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন। অন্য দিকে দিনেদুপুরে শহরের প্রাণকেন্দ্রে এমন আতঙ্কের চোরাস্রোত তৈরি করেছে গোটা এলাকায়। দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, পুলিশকে বিষয়টি দেখতে বলা হয়েছে। কিন্তু দিনের আলোয় এমন ঘটনা ঘটলে বাকি সময়ের নিরাপত্তা কোথায়? ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। বৃদ্ধার দাবি সত্যি হলে পরিচারিকা কেন এই কাজ করলেন সেটাও জানা দরকার, মনে করছেন তাঁরা। 

আরও পড়ুন:আমার কোনও টাকা নেই, সময় এলেই বুঝবেন কে ষড়যন্ত্র করছে’, বিস্ফোরক দাবি পার্থর

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
Amit Shah On Shyama Prasad: 'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী

ভিডিও

PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Amit Shah।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অমিত শাহর।Shyamaprashad Mukherjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget