এক্সপ্লোর

SSC Case Update: "প্যানেলে নাম নেই, অথচ চাকরি কীভাবে?'' শিক্ষক নিয়োগ মামলায় প্রশ্ন আদালতের

SSC Case Update: “তালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন। এই ভুল কি ইচ্ছাকৃত?’’ জানতে চায় আদালত। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন এই অভিযোগে মামলা দায়ের করা হয়।

সৌভিক মজুমদার, কলকাতা: নবম-দশম শিক্ষক নিয়োগের মামলায় বাড়ল স্থগিতাদেশের মেয়াদ। মেয়াদ আরও দু-সপ্তাহ বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়িয়েছে আদালত। এদিন বিচারপতি প্রশ্ন করেন, “প্যানেলে নাম নেই, অথচ চাকরি পেলেন কীভাবে ?’’ হলফনামা দিয়ে জানাবেন চাকরি প্রাপকরা। আগামী পরশুর মধ্যে হলফনামা পেশের নির্দেশ। নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। 

“তালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন। এই ভুল কি ইচ্ছাকৃত?’’ জানতে চায় আদালত। বাংলা বিষয়ে শিক্ষকতার জন্য চাকরি পান জুঁই দাস, আজাদ আলি মির্জা। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন এই অভিযোগে মামলা দায়ের করা হয়। এর আগে এই মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ।

এর আগে শুক্রবারের শুনানিতে স্কুল সার্ভিস কমিশনকে এই তীব্র ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায়  হাইকোর্ট প্রশ্ন করে, “নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা কোথায়? যা হয়েছে, তা দেখে মনে হচ্ছে হিমশৈলের চূড়ামাত্র! কেন নিজেরা FIR করেননি?মামলা দায়ের হওয়া অবধি ঘুমোচ্ছিলেন?’’

মামলার গতিপ্রকৃতি ও SSC’র ভূমিকা নিয়ে শুক্রবার বিচারপতি সৌমেন সেন ও অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, "একের পর এক নিয়োগ মামলায় CBI তদন্ত হচ্ছে।  SSC একটা মামলাকেও মিথ্যে বা ভুল বলতে পারেনি। আপনারা কেমন কাজ করছেন? এই বোর্ডকে এখনই ভেঙে দিয়ে প্রশাসক বসানো উচিৎ।'' বিচারপতি সাফ জানিয়ে দেন, “আপনাদের কাজকর্মে আমরা সন্তুষ্ট নই। সব ক্ষেত্রে ঢিলেমি। মামলা দায়ের হওয়ার পর আপনারা জাগলেন!’’  শুক্রবারের পর ফের আজ সোমবার ফের তীব্র ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। সরাসরি প্রশ্ন করেন, এটা ইচ্ছাকৃত ভুল কি না? প্যানেলে নাম না থাকা সত্ত্বেও কীভাবে তা হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে চাকরিপ্রাপকদের। 

আরও পড়ুন: Jhalda Murder Update: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় প্রকাশ্যে অডিও ক্লিপ

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget