এক্সপ্লোর

Kolkata News: শপিং মলে জঙ্গি আক্রমণের মোকাবিলা কীভাবে? মক ড্রিল করল কলকাতা পুলিশের এটিএস

Mock Drill: ভিড়ে ঠাসা শপিং মল। হাউসফুল সিনেমা হল! কখনও প্যারিস, কখনও ওয়াশিংটন...কখনও ইন্দোনেশিয়া। বারবার জঙ্গিদের টার্গেট হয়েছে এই শপিংমল থেকে নানা জনবহুল এলাকা।  

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শপিং মলে (Shopping Mall) জঙ্গি আক্রমণের মোকাবিলার মক ড্রিল করল কলকাতা পুলিশের (Kolkata Police) এটিএস। মল কম্পাউন্ডের বাইরে থেকে ভিতরে একাধিক ফ্লোরে চলল মহড়া। সিনেমা হলে, সিটের নীচে রেখে দেওয়া হয় সন্দেহজনক ব্যাগ। ছুটে গিয়ে শনাক্ত করল স্নিফার ডগ। মহড়ায় আসে বম্ব ডিসপোজাল স্কোয়াডও।

জঙ্গি আক্রমণের মোকাবিলার মক ড্রিল:  ভিড়ে ঠাসা শপিং মল। হাউসফুল সিনেমা হল! কখনও প্যারিস, কখনও ওয়াশিংটন...কখনও ইন্দোনেশিয়া। বারবার জঙ্গিদের টার্গেট হয়েছে এই শপিংমল থেকে নানা জনবহুল এলাকা।  প্রাণ গিয়েছে বহু মানুষের। কখনও যদি এমন আঘাত আসে কলকাতার বুকে? কীভাবে মোকাবিলা করবে কলকাতা পুলিশ? বুধবার, মানি স্কোয়ারে তারই মক ড্রিল করল কলকাতা পুলিশের ATS বা অ্যান্টি টেরর স্কোয়াড। বুধবার, সকাল পৌনে ১১টা নাগাদ মহড়া শুরু করেন ATS-এর কমান্ডোরা।

প্রথমে শপিং মলের কম্পাউন্ডের বাইরে, এরপর, পিছনের গেট দিয়ে শপিং মলে ঢুকে গ্রাউন্ড ফ্লোরে মক ড্রিল! দ্বিতীয় ফ্লোর থেকে টপ ফ্লোরে সিনেমা হলে পৌঁছে যায় ডিসি কমব্যাট সুখেন্দু হীরার নেতৃত্বে ATS-এর ২০ জনের টিম। কীভাবে একজন জঙ্গিকে কাবু করা হয়? চলে তারও মহড়া। সিনেমাহলে, সিটের নীচে রেখে দেওয়া হয় সন্দেহজনক ব্যাগ। ছুটে গিয়ে শনাক্ত করে স্নিফার ডগ। মহড়ায় আসে বম্ব ডিসপোজাল স্কোয়াডও।

২০১৫-র নভেম্বর মধ্য প্যারিসের গ্যারে দু নর্দ শপিং মলের সামনে হামলা চালায় জঙ্গিরা। গ্রেনেড হামলায় মৃত্যু হয় কয়েকজনের। ২০১৬-র জানুয়ারি বিস্ফোরণে কেঁপে উঠে ইন্দোনেশিয়ার রাজধানী।  থামরিনে একটি শপিং মলের সামনে শুরু হয় গুলির লড়াই। ২০১৬-র সেপ্টেম্বর সপ্তাহান্তে তখন থিকথিকে ভিড় ওয়াশিংটনের বার্লিংটনের ক্যাসকেড মলে আচমকাই শোনা যায় গুলির শব্দ। কলকাতায় এমন হলে কী হবে?  তারই মোকাবিলার মহড়া হয়ে গেল মঙ্গলবার।

আরও পড়ুন: North Dinajpur News: গবেষণায় ‘চপ শিল্প’, বিষয় নিয়ে শুরু রাজনৈতিক তরজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget