এক্সপ্লোর

North Dinajpur News: গবেষণায় ‘চপ শিল্প’, বিষয় নিয়ে শুরু রাজনৈতিক তরজা

Chop Shilpo: ৭ বছর আগে শিল্প নিয়ে নতুন তত্ত্ব উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর মুখে। এবার তা-ই উঠে এল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গবেষণার বিষয়ে।

রায়গঞ্জ: গবেষণায় চপ শিল্প। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে গবেষণা করেছেন মালদার গাজোলের এক ছাত্রী। গবেষণার বিষয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চপ শিল্প গ্রামীণ অর্থনীতিতে প্রভাব ফেলেছে, দাবি অধ্যাপক ও গাইডের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এবার গবেষণার বিষয় চপ শিল্প: ৭ বছর আগে শিল্প নিয়ে নতুন তত্ত্ব উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর মুখে। এবার তা-ই উঠে এল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গবেষণার বিষয়ে। ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? “আমার পাড়ায় কয়েকটি তেলেভাজার দোকান আছে। যাঁরা তেলেভাজা বিক্রি করে চার-পাঁচ-দশতলা বাড়ি করেছেন। বড় ব্যবসাও করছেন। ইচ্ছে থাকলে উপায় হয়।’’ চপ শিল্প নিয়ে গবেষণা করেছেন ভূগোলের স্নাতকোত্তরের ছাত্রী কণা সরকার। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মালদার গাজোলের ১ ও ২ নম্বর ব্লক ও করকোচ গ্রাম পঞ্চায়েত এলাকায় সমীক্ষা চালিয়েছেন গাজোলের বাসিন্দা ওই ছাত্রী। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গবেষণাপত্রের শিরোনাম। গবেষণাপত্রে মুখ্যমন্ত্রীর নাম ও বিষয় নির্বাচন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যোগাযোগের চেষ্টা হলেও, ফোন ধরেননি গবেষক ছাত্রী। এ নিয়ে সাফাই দিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ছাত্রীর গাইড।

 

 

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গবেষণার গাইড ও অধ্যাপক তাপস পাল বলেন, “গবেষণায় উঠে এসেছে চপ বিক্রি করে মাসে ৯ হাজার টাকা পর্যন্ত রোজগার মহিলাদের। ছেলেরা মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারে। রাজ্যে বহু মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। যারা চপ বিক্রি করেন তাদের রোজগার সম্পর্কে তথ্য নেই। তাই গবেষণা।’’ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডিন দীপককুমার রায় বলেন, “মুখ্যমন্ত্রীর নাম দিয়ে গবেষণাপত্র বাঞ্ছনীয় নয়। বিশ্ববিদ্যালয়ে যেটা জমা পড়েছে সেখানে নাম নেই।’’

শুরু রাজনৈতিক তরজা: ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়’ চপ শিল্প নিয়ে গবেষণা। আর ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছে বাম-বিজেপি। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি নিমাই কবিরাজ বলেন, “চপ শিল্পীদের গবেষণা হতে পারে। তবে মুখ্যমন্ত্রীর নাম থাকবে কেন। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “সীমাহীন চাটুকারিতা। শিক্ষিত ছেলেমেয়ে পড়াশোনা করে চাকরি পাবে না। তারা চপ শিল্প নিয়ে গবেষণা করবে। কারণ মুখ্যমন্ত্রীকে খুশি করতে হবে।’’ পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। এবিষয়ে দলের জাতীয় কর্মসমিতির সদস্য ফিরহাদ হাকিম বলেন, “চপ শিল্প নিয়ে এত কিছু হচ্ছে। সমাজের পিছিয়ে মানুষকে ছোট করতেই বিরোধীদের সমালোচনা।’’ চপ শিল্পে গবেষণা নিয়ে সোশাল মিডিয়াতেও শুরু হয়েছে বিতর্ক। 

আরও পড়ুন: North 24 Pargana: বাংলায় বসে উত্তরাখন্ডের প্রধান বিচারপতির অ্যাকাউন্ট হ্যাক, গ্রেফতার ১

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget