এক্সপ্লোর

Enumeration Form: কীভাবে দেবেন ছবি? কী কী তথ্য প্রয়োজনীয়? অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতি জানাচ্ছেন BLO

SIR Enumeration Form: অনলাইনে এনুমারেশনের প্রক্রিয়া কীরকম? কী কী তথ্য লাগছে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে, দেখে নিন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভোটাররা এখন অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন।
  • নির্বাচন কমিশনের পোর্টালে লগ ইন করে তথ্য দিয়ে আবেদন করতে হবে।
  • মোবাইল নম্বর লিঙ্ক থাকলে সরাসরি ফর্ম পূরণ করা যাবে।
  • রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড ও ই-সিগনেচার করতে হবে।

পার্থপ্রতিম ঘোষ, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও দীপক ঘোষ, কলকাতা: অফলাইনের পাশাপাশি এখন অনলাইনেও এনুমারেশন ফর্ম ফিলআপ করতে পারবেন ভোটাররা। ইতিমধ্যেই পোর্টাল ও বিশেষ অ্যাপ খুলে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু অনলাইনে এনুমারেশনের প্রক্রিয়া কীরকম? কী কী তথ্য লাগছে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে, দেখে নিন।

বিধানসভা ভোটের আগে রাজ্যে জোরকদমে চলছে এনুমারেশন পর্ব। বাড়ি বাড়ি ফর্ম নিয়ে পৌঁছে যাচ্ছেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। এই পরিস্থিতিতে এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করার জন্য পোর্টাল ও বিশেষ অ্যাপ খুলে দিল নির্বাচন কমিশন। ফলে এখন থেকে যে কোনও ভোটার অনলাইনেই এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলআপ করতে প্রথমেই ভোটারকে যেতে হবে voters.eci.gov.in, এই ওয়েবসাইটে। সঙ্গে সঙ্গে খুলে যাবে এই পেজ। 

এখানে ভোটারকে নিজের লগ ইন করতে হবে। দিতে হবে এপিক নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর বা রেজিস্টার্ড ই-মেল আইডি। এবার ক্যাপচা পূরণ করে ক্লিক করবেন রিকোয়েস্ট OTP-তে। এরপর আপনার মোবাইলে আসা ৬ সংখ্যার OTP দিয়ে ভেরিফাই করে লগ ইন প্রক্রিয়া সম্পন্ন করবেন। কসবা বিধানসভা কেন্দ্রের BLO অমিতাভ বসু বলছেন, মোটামুটিভাবে যেটা তিনি ব্যবহার করেন একজন ভোটার, যদি সেটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্কড হয়ে থাকে তাহলে খুব ভাল হয়। না হলেও তিনি তার রেজিস্টার্ড যে মোবাইল কোনও একটা সেটা দেবেন।'

লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে খুলবে একটি নতুন পেজ। যেখানে সার্ভিস মেনুর মধ্যেই রয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-2026। সেখানে ক্লিক করলে আপনাকে বলা হবে নিজের রাজ্য বেছে নেওয়ার জন্য। পশ্চিমবঙ্গ সিলেক্ট করার পর, আপনাকে দিতে হবে ভোটার কার্ডের নম্বর বা এপিক। তথ্য দেওয়ার পর আপনার এপিক নম্বর, নির্বাচনী ক্ষেত্র, BLO-র নাম ফোন নম্বর-সহ যাবতীয় তথ্য বেরিয়ে আসবে।  তবে মাথায় রাখতে হবে একটা জিনিস। কসবা বিধানসভা কেন্দ্রের BLO অমিতাভ বসু বলছেন, 'আধারে যে নামটা যে বানানে আছে সেই বানানেতেই যেন আধার এবং এপিক এই দুটোতেই থাকে।'

এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে ফের একবার সেন্ড OTP-তে ক্লিক করতে হবে। এবার যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কড থাকে, সেক্ষেত্রে আপনাকে নিয়ে যাবে সরাসরি এনুমারেশন ফর্মের পেজে। নাহলে, আপনাকে এই মেসেজ দেখাবে। এক্ষেত্রে আপনাকে 'ক্লিক হেয়ার' অপশনে যেতে হবে। একবার এপিকের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে গেলেই এনুমারেশন ফর্ম খুলে যাবে ভোটারের সামনে। কসবা বিধানসভা কেন্দ্রের BLO অমিতাভ বসু বলছেন, 'যদি এমন হয় যে এনুমারেশন ফর্ম ফিলআপ করার সময় আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক করা নেই, তাহলেও নির্বাচন কমিশন একটা খুব সহজ উপায় করে দিয়েছে। সেখানে নীচেতেই একটা ক্লিক হেয়ার অপশন দেখবেন। সেই সূত্রে আপনি ফর্ম ৮ ফিলআপ করবেন। ফিলআপ করলে অটোমেটিকালি লিঙ্কড হয়ে যাচ্ছে আপনার এপিকের সঙ্গে আপনার মোবাইল নম্বরের।'

বাড়ি বাড়ি গিয়ে BLO-রা যে এনুমারেশন ফর্ম বিলি করছেন, তাতে ভোটারকে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হচ্ছে। অনলাইনের ক্ষেত্রে ছবি আপলোড করার কিছু নিয়ম বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। কসবা বিধানসভা কেন্দ্রের BLO অমিতাভ বসু বলছেন, 'কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অথবা স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ ২ MB-র মধ্যে যদি আপনারা তুলে রাখেন, সেটাকে অ্যাটাচ করে দিতে পারবেন।'

আর পরবর্তী ধাপে আপনাকে ই-সিগনেচার করতে হবে। মোবাইলে আঙুল বুলিয়েই সে কাজ হয়ে যাবে সহজেই।         

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget