এক্সপ্লোর

Howrah BJP News : আবারও ধাক্কা হাওড়া-বিজেপিতে ! দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বহিষ্কৃত সুরজিৎ সাহার ঘনিষ্ঠ বিমল প্রসাদ

Howrah BJP Inner Clash : দলীয় পদ থেকে ইস্তফা দিলেন হাওড়া জেলা সদরের সম্পাদক বিমল প্রসাদ। জেলা রাজনীতিতে বিজেপির হাওড়া জেলা সদরের প্রাক্তন সভাপতি বহিষ্কৃত সুরজিৎ সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত পদত্যাগী নেতা

সুনীত হালদার, হাওড়া : হাওড়ায় বিজেপির অস্বস্তি বাড়ালেন আরও এক নেতা। দলীয় পদ থেকে ইস্তফা দিলেন হাওড়া জেলা সদরের সম্পাদক বিমল প্রসাদ। জেলা রাজনীতিতে বিজেপির হাওড়া জেলা সদরের প্রাক্তন সভাপতি বহিষ্কৃত সুরজিৎ সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত পদত্যাগী নেতা। গত সপ্তাহে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে বিজেপি থেকে বহিষ্কৃত হন সুরজিৎ। এ ব্যাপারে তিনি সুরজিৎ সাহাকেই সমর্থন করেন বলে জানিয়েছেন হাওড়া জেলা সদরের পদত্যাগী সম্পাদক। পদত্যাগী নেতার মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপির আহ্বায়ক মণিমোহন ভট্টাচার্য। 

গত সপ্তাহের একটি ঘটনায় হাওড়া বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যেই ক্ষোভ প্রকাশ্যে চলে আসে।  নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন  বিজেপির হাওড়া সদর জেলা সংগঠনের সভাপতি। বিস্ফোরক মন্তব্যে সামনে চলে আসে বিজেপিতে তুঙ্গে আদি-নব্যের লড়াই! চরম অস্বস্তিতে পড়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব! বহিষ্কার করা হয় শুভেন্দুকে বিরুদ্ধে মুখ খোলা নেতাকে! হাওড়া পুরসভার ভোটের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার রাতেই বৈঠকে বসে বিজেপি! আর তারপরই হাওড়া সদর জেলা সংগঠনের সভাপতি সুরজিত্‍ সাহাকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন :

'BJP তে কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি', এবার বিস্ফোরক প্রবীর ঘোষাল



এরপরই বুধবার সকালে শুভেন্দুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, বিস্ফোরক আক্রমণ শানান জেলা বিজেপির এই শীর্ষ নেতা! তিনি বলেন, শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি হাওড়া সদরে কোনও সিট জিততে পারেনি। কারণ অরূপ রায়ের সঙ্গে হাওড়া জেলা কমিটির যোগ ছিল। আমরা বলতে চাই উনি মাত্র ৬ মাস আগে বিজেপিতে এসেছেন। ওঁর কাছে আমরা সার্টিফিকেট নেব না! 

শুভেন্দু অধিকারী প্রসঙ্গে হাওড়া বিজেপির শীর্ষ নেতার এই বিস্ফোরক মন্তব্য সামনে আসতেই চরম অস্বস্তিতে পড়ে বিজেপি! আরও প্রকট হয় গোষ্ঠীদ্বন্দ্ব। আর দলীয় পদ থেকে ইস্তফা দেওয়া বিমল প্রসাদ জেলা রাজনীতিতে বিজেপির হাওড়া জেলা সদরের প্রাক্তন সভাপতি বহিষ্কৃত সুরজিৎ সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত ! সবমিলিয়ে হাওড়া বিজেপিতে চরমে নব্য-আদি বিজেপি তরজা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget