এক্সপ্লোর

Howrah Businnesman Beaten : দাবি মতো 'তোলা' না দেওয়ায় হাওড়ায় ব্যবসায়ীকে অফিসে ঢুকে মার তৃণমূল নেতার

Police : পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

সুনীত হালদার, হাওড়া : দাবি মতো পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায়, হাওড়ার (Howrah) পাঁচলায় ব্যবসায়ীর অফিসে ঢুকে মারধর করার অভিযোগ তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। সিসিটিভি ক্যামেরাবন্দি হল ছবি। ওই ছবি ৩-৪ বছর আগে, অভিযোগ অস্বীকার করে দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। কারও দোষ প্রমাণিত হলে শাস্তি হবে, সাফ কথা জেলা তৃণমূল নেতৃত্বের।

বৃহস্পতিবার সকালে ১১ টা নাগাদ হাওড়ার পাঁচলায় নিজের অফিসে দুই সহকারীর সঙ্গে বসে ছিলেন ব্যবসায়ী। হঠাৎ দরজা খুলে ঢুকে পড়েন এলাকার এক তৃণমূল নেতা। শুরু হয় কলার ধরে ব্যবসায়ীকে মারধর। সিসিটিভিতে ধরা পড়ে যে ছবি। ব্যবসায়ীর অভিযোগ, দাবি মতো পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায় এই হামলা। অফিসে ঢুকে মারধর করেন তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে পাঁচলার জুজুরশাহ এলাকায়। সকাল ১১টা নাগাদ অফিসে বলে ছিলেন ব্যবসায়ী সত্যজিৎ জাঠি ও তাঁর ভাইপো। অভিযোগ, সেই সময় অফিসে হামলা ঢুকে মারধর করেন জুজুরশাহ অঞ্চলের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি খলিলুর রহমান ও তাঁর অনুগামীরা। ঘটনার ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera)। 

ব্যবসায়ীর অভিযোগ, দিন কয়েক আগে তাঁর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তোলা দাবি করেন তৃণমূল নেতা। সেই টাকা না দেওয়ায় এই হামলা। অভিযুক্ত তৃণমূল নেতা খলিলুর রহমান ক্যামেরার সামনে আসতে রাজি হননি। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করে তাঁর দাবি, ভিডিওটি তিন-চার বছর আগেকার। তিনি বৃহস্পতিবার এলাকায় ছিলেন না। ব্যবসায়ী মিথ্যা অভিযোগ করছেন। তিনি কোনও টাকা দাবি করেননি। পাঁচলা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী। যে ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। হাওড়া সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ বলেছেন, 'পুলিশি তদন্তের পাশাপাশি, দল থেকেও আলাদা করে তদন্ত করা হবে। দোষ প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে'। পাল্টা তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি।

আরও পড়ুন- প্রাথমিকে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল, ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ

পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।                        

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:বিজেপি কর্মীদের উপর অত্যাচার, কাউকেই ছাড় নয়, ব্রিগেড থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
বিজেপি কর্মীদের উপর অত্যাচার, কাউকেই ছাড় নয়, ব্রিগেড থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
LPG Crisis: দেশজুড়ে গ্যাসের আকালের মধ্যে কিছুটা স্বস্তির খবর ! চাঞ্চল্যকর দাবি ইরানি সংবাদমাধ্যমের
দেশজুড়ে গ্যাসের আকালের মধ্যে কিছুটা স্বস্তির খবর ! চাঞ্চল্যকর দাবি ইরানি সংবাদমাধ্যমের
Weather Update: ৪০-৫০ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, আজ রাজ্যের ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস !
৪০-৫০ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, আজ রাজ্যের ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস !
Uttar Pradesh News: যমজ বোনকে ৮৪ কোপ ! মা-কে ডেকে অভিযুক্ত বললেন, 'বাড়ি চলো, সারপ্রাইজ আছে'
যমজ বোনকে ৮৪ কোপ ! মা-কে ডেকে অভিযুক্ত বললেন, 'বাড়ি চলো, সারপ্রাইজ আছে'

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget