এক্সপ্লোর

Howrah: যাত্রী তোলা নিয়ে বচসা! এক টোটো চালকের হাতে 'খুন' অপর টোটো চালক

Howrah News: অভিযোগ উঠেছে, যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই টোটো চালক আনোয়ার আলি ও উত্তম বাগের মধ্যে বচসা শুরু হয়। আনোয়ারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

সুনীত হালদার, হাওড়া: এক টোটো চালকের হাতে খুন অপর টোটো চালক (Toto Driver)। ভয়ানক ঘটনার অভিযোগ উঠল হাওড়ার (Howrah) আমতার নারিট বাজার এলাকায়। ঠিক কী ঘটেছিল? 

টোটো চালকের হাতে 'খুন' টোটো চালক!

যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা। আর তার জেরেই জনবহুল এলাকায় টোটো চালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। হাওড়ার আমতার নারিট বাজার এলাকার ঘটনা। অভিযুক্ত অপর এক টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ উঠেছে, যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই টোটো চালক আনোয়ার আলি ও উত্তম বাগের মধ্যে বচসা শুরু হয়। আনোয়ারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই টোটো চালকের। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঘণ্টাদুয়েক পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। 

আরও পড়ুন: WB By Poll 2022: ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে 'ছাপ্পা ভোটের' অভিযোগ ! কাঠগড়ায় তৃণমূল

স্কুলছাত্রী 'খুন'

পুরাতন মালদার হালনা গ্রামের বাসিন্দা ১৬ বছরের স্কুলছাত্রী (School Student) গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিল। তন্ন তন্ন করে খোঁজখবর করেও মেয়ের হদিস না পেয়ে শেষমেশ মালদা থানায় অপহরণের অভিযোগ জানায় পরিবার। তার পর অনেকটা সময় কেটে গিয়েছিল। হঠাৎ গত বুধবার সকালে গ্রামেরই পরিত্যক্ত একটি বাড়িতে থোকা থোকা রক্তের দাগ  দেখতে পান বাসিন্দাদের একাংশ। খবর যায় পুলিশে। এর পরই চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বাড়িটি থেকে লেডিজ ব্যাগ, অন্তর্বাস ইত্য়াদি উদ্ধার করেন তদন্তকারীরা। কিন্তু কিশোরী কোথায়? তা হলে কি খারাপ কিছু ঘটে গিয়েছে?

জল্পনা শুরু হতেই উঠে আসে শামিম আখতারের নাম। ২১ বছরের ওই তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের মুখে শামিম খুনের কথা কবুল করে। জানায়, কিশোরীকে মেরে গ্রামেরই একটি পুকুরে ফেলে দিয়েছে সে। অতঃপর পুকুর দেহ থেকে উদ্ধার হয় দেহ। গ্রেফতার করা হয় শামিমকে। 

 

সেরা শিরোনাম

Bankura News: বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
Kali Puja Weather: কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
East Bardhaman News: নবম শ্রেণিতে ভাল রেজাল্ট করায় ছেলেকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
নবম শ্রেণিতে ভাল রেজাল্ট করায় ছেলেকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
BJP News: তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক
তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget