এক্সপ্লোর

WB By Poll 2022: ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে 'ছাপ্পা ভোটের' অভিযোগ ! কাঠগড়ায় তৃণমূল

WB By Election 2022: ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ। তবে এখনও অবধি তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 
সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: ভাটপাড়ার (Bhatpara) ৩ নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল স্কুলের বুথে তৃণমূলের (TMC) বিরুদ্ধে 'ছাপ্পা ভোট'-র (False Vote )অভিযোগ। বিরোধী এজেন্টদের অভিযোগ,' পরিচয়পত্র ছাড়াই অনেকে ভোট দিচ্ছেন। 'পুলিশের সামনেই ছাপ্পা ভোট চলছে', বলে অভিযোগ। তবে এখনও অবধি তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন

বুথ চত্বরে সাংবাদিকদের ঢুকতে বাধা, তুলকালাম পানিহাটি ভোট কেন্দ্র

একুশের ছায়া বাইশেও

একুশের ছায়া বাইশেও (WB By Poll 2022)। একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে প্রতিবাদ করেছিল শাসক বিরোধীরা। সেবারও একের পর এক ছাপ্পা ভোটের অভিযোগ উঠে আসে সকাল থেকেই। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে ছুটে পালাতে দেখা যায় ভুয়ো ভোটারকে। সল্টলেকে প্রয়াত শিল্পীর নামেও পড়ে ভোট। তার পরেই ক্ষোভের আগুন উগরে দেয় বাম-বিজেপি। মামলা দায়ের হয় হাইকোর্টে। একুশের বিধানসভার পর এখনও অবধি কলকাতা-সহ জেলা ভিত্তিক যতগুলি নির্বাচন হয়েছে, বিজেপির মুখে ঘুরেছে একটাই কথা, 'চাই কেন্দ্রীয় বাহিনী।' যদিও তাতে চিড়ে ভেজেনি। বরবরারের মতোই রাজ্য পুলিশই বুথ কেন্দ্রের নিরাপত্তায় রয়েছে। আর এদিনও সেই ছায়াই দেখা গেল ভাটপাড়ায়। পুলিশের সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ উঠল সেখানে। এই মাত্র পাওয়া খবরে, ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ঘিরে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বাগডোগরা গার্লস স্কুলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত বিজেপি প্রার্থীর এজেন্ট। মেরে গাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 'গোটাটাই নাটক', কটাক্ষ শাসকদলের।

বেলা বাড়তেই একের পর এক অভিযোগ

এদিন সকালে নির্দিষ্ট সময়েই ভোটগ্রহণ শুরু হয় ওয়ার্ডগুলিতে।সাতসকালেই পানিহাটি উপনির্বাতন কেন্দ্র থেকে আসে অভিযোগ। বুথ চত্বরে সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের তরফ থেকেই এই বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তবে সংবাদমাধ্যমে এই অভিযোগ প্রকাশ্যে আসতেই, খবর যায় রাজ্য নির্বাচন কমিশনেও। এরপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। শেষ পর্যন্ত পাওয়া খবরে, বুথ চত্বরে সাংবাদিকদের প্রবেশের বাধা তুলে নেওয়া হয়। এদিকে বেলা বাড়তেই এবার ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে ভাটপাড়ায়।প্রসঙ্গত, সারা বছর ধরেই ভাটপাড়ায় কিছু না কিছু রাজনৈতিক বিতর্ক লেগেই থাকে। কখনও বোমাবাজি, আবার কখনও গন্ডোগোল। যার জন্য এই কেন্দ্রে কড়া নজরও রাখে কমিশন। যদিও আটোসাটো নিরাপত্তার মাঝেই প্রকাশ্যে এল ছেঁদ। 'পুলিশের সামনেই ছাপ্পা ভোট চলছে', বলে উঠল অভিযোগ। তবে এত কাণ্ডের পরেও এখনও মুখ খোলেনি রাজ্যের শাসকদল।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
Weather Update: অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ভিডিও

Election in Tollywood :
Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী
Suchetan Bhattacharya:
Indranil Sen Arrested |
Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget