এক্সপ্লোর

Howrah News: হামলা, গুলি, মারধরের নেপথ্যে সিন্ডিকেট বিবাদ? চ্যাটার্জিহাটে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১

Howrah Chaos: ‘হামলা’, ‘গুলি’, ‘মারধর’ হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ভট্টাচার্য পাড়ায় শনিবার রাতে অশান্তির অভিযোগ। ওই ঘটনায় আকাশ মালিক নামে একজনকে গ্রেফতার করল পুলিশ।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah) চ্যাটার্জিহাটে (Chatterjee) এলাকা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ রয়েছে । পুলিশের (Howrah Police) প্রাথমিক অনুমান, অশান্তির নেপথ্যে রয়েছে সিন্ডিকেট বিবাদ।

‘হামলা’, ‘গুলি’, ‘মারধর’ হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ভট্টাচার্য পাড়ায় শনিবার রাতে অশান্তির অভিযোগ । ওই ঘটনায় আকাশ মালিক নামে একজনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত । 

শনিবার রাতে এলাকা দখলকে কেন্দ্র করে ভট্টাচার্য পাড়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। আকাশ মালিক ও সোহম মুখোপাধ্যায় নামে দুই ব্যক্তির মধ্যে ঝামেলা বাধে। অশান্তির সময় গুলি চালানোর অভিযোগ উঠেছে আকাশের বিরুদ্ধে। সেই সঙ্গে আকাশ ও তার লোকজন সোহমকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। 

আহত সোহম মুখোপাধ্যায় এখন হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন । চ্যাটার্জিহাটের ভট্টাচার্য পাড়ার বাসিন্দা অরিন্দম ভট্টাচার্যের কথায়, ' আমাদের পিসফুল জায়গা । সেখানে এরকম ঘটনা! গুলি চলেছে। আশাবাদী পুলিশ ব্যবস্থা নেবে । পুলিশের প্রাথমিক অনুমান, অশান্তির নেপথ্যে রয়েছে সিন্ডিকেট বিবাদ। আহতের পরিবারের তরফে যে অভিযোগ করা হয়েছে, তাতেও সেই ইঙ্গিত মিলেছে । 

আরও পড়ুন: Jalpaiguri : শিশু বিভাগে খাবারে মরা কেঁচো ! অভিযোগ ঘিরে বিক্ষোভ জলপাইগুড়ি সদর হাসপাতালে

আহত সোহমের আত্মীয় অশোক কুমার বলছেন, কনস্ট্রাকশনের মাল সরবরাহ নিয়ে গণ্ডগোল। পুরনো ঝামেলা থেকে হামলা হতে পারে। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি জেরায় গুলি চালানোর কথা স্বীকার করেছেন। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে বেআইনি অস্ত্র মজুত, খুনের চেষ্টা, মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। 

আরও পড়ুন: Paschim Medinipur: রাস্তার পাশে মাঠের ধার থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, খুন বলে দাবি মৃতের দিদির

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget