এক্সপ্লোর

Howrah: হারের পর লাল রসগোল্লা বিলি CPM-এর! কেন?

CPIM:দলের তরফে জানানো হয়েছে পঞ্চায়েত ভোটে কারচুপি এবং লুটের প্রতিবাদে সিপিএম কর্মীরা মিষ্টিমুখ করিয়েছেন।

সুনীত হালদার, হাওড়া: ভোটে জয়ের পর জয়ী দলের তরফে দেদার মিষ্টি বিলোতে দেখা যায়। কিন্তু হারের পরে মিষ্টি বিলি? তেমনই দেখা গেল হাওড়ার (Howrah) ডোমজুড়ে। মিষ্টি বিলি করে গাঁধীগিরি করল সিপিএম। দলের তরফে জানানো হয়েছে পঞ্চায়েত ভোটে কারচুপি এবং লুটের প্রতিবাদে সিপিএম কর্মীরা মিষ্টিমুখ করিয়েছেন। 

রবিবার সকালে ডোমজুড়ের লক্ষ্মণপুরে সিপিএম কর্মীরা পথচলতি বাসিন্দাদের লাল রসগোল্লা খাওয়ান। যাতায়াতের পথে হঠাৎ মিষ্টি পেয়ে খুশি সাধারণ মানুষ। সিপিএম বলছে, এটা এক ধরনের গাঁধীগিরি। মিষ্টি বিলি করেই প্রতিবাদ করা হয়েছে। 

ডোমজুড়ের মাকড়দহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোটের দিনে বুথ জ্যাম এবং ছাপ্পা ভোটের অভিযোগ ছিল সিপিএম কর্মীদের, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। ভোট  গণনার দিনও ডোমজুড়ের গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি করা হয় বলে অভিযোগ। লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতের এক সিপিএম প্রার্থী শ্রীকুমার নস্কর অভিযোগ করেছিলেন, যে গণনার দিনে তিনি ভোটে জিতে গেলেও তাঁর সার্টিফিকেট কেড়ে নেন তৃণমূল কর্মীরা। তাঁকে এবং তাঁদের কাউন্টিং এজেন্টদের বেধড়ক মারধর করা হয়। জোর করে সার্টিফিকেট কেড়ে নেওয়ার পর তাঁকে হারিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু ওই বুথেই নয়, ডোমজুড়ের অন্যান্য বুথেও একই ধরনের পরিস্থিতির কথা বলেন অন্য সিপিএম প্রার্থীরা। এরই প্রতিবাদে ভোট পর্ব মিটে যাওয়ার ১২ দিন পর পথে নামেন সিপিএম কর্মীরা। রবিবার সকালে প্রায় ছয় হাজার লাল রসগোল্লা বিলি করেন সিপিএম কর্মীরা। সিপিএম কর্মীরা জানিয়েছেন মানুষকে মিষ্টিমুখ করাচ্ছেন, কারণ তাঁরা সিপিএমকেই ভোট দিয়েছিল। কিন্তু জিতে যাওয়ার পর তাঁদের সার্টিফিকেট জোর করে কেড়ে নেওয়া হয়। যেহেতু মানুষের ভোটে তাঁদের জয় হয়েছিল তাই মিষ্টি খাওয়ানো হচ্ছে।  করাচ্ছেন। সিপিএম ও বিজেপির পাশাপাশি তৃণমূল কর্মীরাও মিষ্টি খেয়েছেন বলে দাবি সিপিএমের।     

তৃণমূলের পক্ষ থেকে অবশ্য সিপিএমের (CPIM) যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল (TMC) নেতৃত্বের বক্তব্য প্রচারে আসার জন্য সিপিএম এই ধরনের অভিযোগ করছে। যা পুরোপুরি মিথ্যে। সন্দেহ থাকলে গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পরীক্ষার দাবিও করেছে তারা। আদালতের দ্বারস্থ না হয়ে সিপিএম মিথ্যে কথা বলছে বলেও তৃণমূলের অভিযোগ।

আরও পড়ুন: দুই সন্তানকে নিয়ে শৌচাগারে ঢুকেছিলেন, বেরোতেই অ্যাসিড হামলার শিকার, রায়নায় দগ্ধ গৃহবধূ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget