এক্সপ্লোর

Howrah News: বুধবার পর্যন্ত জারি ১৪৪ ধারা, থমথমে পাঁচলা, জগৎবল্লভপুর, মোতায়েন পুলিশ, বজ্র ভ্যান

Prophet Remarks Protest: গতকালের অশান্তির পর আজ থমথমে রেজিনগর এবং বেলডাঙাও। দুটি এলাকাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাওড়া: পয়গম্বর নিয়ে প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জের। শনিবারের অশান্তির পর রবিবার থমথমে হাওড়ার পাঁচলা (Howrah News)। রাস্তায় রাস্তায় পুলিশ পিকেট। অশান্তি ঠেকাতে মজুত রাখা হয়েছে পুলিশের বজ্র ভ্যান। গতকাল গভীর রাত পর্যন্ত বাহিনী নিয়ে বাঁকড়া, ধূলাগড়, রানিহাটি, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন এলাকায় টহল দেন হাওড়া সিটি পুলিশের নতুন কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। ডোমজুড় থানাতেও যান তিনি। অশান্তি এড়াতে ডোমজুড়ের সলপ মোড়, ধূলাগড়-সহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত গোটা হাওড়া জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। পাঁচলা এবং জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা। 

বুধবার পর্যন্ত জারি ১৪৪ ধারা 

গতকালের অশান্তির পর আজ থমথমে রেজিনগর এবং বেলডাঙাও। দুটি এলাকাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, চলছে পুলিশি টহল। রেজিনগরে হিংসার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এ দিকে, রেজিনগরের পর বড়ঞা। পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে ফের উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদ জেলায়। এ দিন সকালে বড়ঞার কুলি মোড়ে কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে যান বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। পুলিশ এবং বিধায়কের হস্তক্ষেপে আধঘণ্টা পর অবরোধ ওঠে।

আরও পড়ুন: Murshidabad News: সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে উত্তপ্ত বেলডাঙা, চলছে রাজনৈতিক তরজা

রবিবার হাওড়ায় আসার পথে এ দিন পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু দাবি করেন, কোলাঘাটে তিনি গেস্ট হাউসে একা যেতে চাইলেও তাঁকে আটকানো হচ্ছে। কোলাঘাটে ১৪৪ ধারা জারি না থাকা সত্ত্বেও তাঁকে পুলিশ বাধা দিচ্ছে বলে দাবি শুভেন্দুর। সেই নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি লেখেন তিনি। 

রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে

এর পর, প্রায় ২ ঘণ্টা পর তমলুকের রাধারানি মোড় থেকে শুভেন্দু অধিকারীর কনভয় ছাড়ল পুলিশ। কলকাতায় পৌঁছেই মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে সুকান্ত মজুমদারের অবস্থান মঞ্চে পৌঁছন শুভেন্দু।

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget