এক্সপ্লোর

Howrah Fire : হঠাৎ চলন্ত বাসে আগুন, কোনা এক্সপ্রেসওয়েতে বিঘ্ন যান চলাচল, জোড়া অগ্নিকাণ্ড হাওড়ায়

Fire : ১ ঘণ্টার ব্যবধানে পরপর অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় আসবাবের কারখানায় আগুন লেগে যায়। দুপুরেই আবার সাঁতরাগাছির কাছে একটি সরকারি বাসে আগুন লাগে।

সুনীত হালদার, হাওড়া : চলন্ত বাসে হঠাৎই আগুন। শনিবার দুপুরে কোনা এক্সপ্রেসওয়েতে (Kona Expressway) এক সরকারি বাসে আগুন লেগে যায়। সাঁতরাগাছির (Santragachi) কাছে আমতা থেকে ধর্মতলাগামী একটি সরকারি বাসে আগুন লাগে। আচমকাই সিটের পাশে ধোঁয়া দেখতে পান চালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনা এক্সপ্রেসওয়ের একাংশে প্রায় আধঘণ্টা বন্ধ রাখা হয় যান চলাচল। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লাগে। এদিকে, সালকিয়ার গোলাবাড়ি এলাকায় আসবাবের কারখানায় আগুন লাগে। জোড়া অগ্নিকাণ্ড ঘটে হাওড়াতে।

সালকিয়াতে আসবাবের দোকানে আগুন

গোলাবাড়ি থানা এলাকায় একটি আসবাবের কারখানায় আগুন লাগে। স্পঞ্জ, ছোবড়ার মতো দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। কারখানার ভিতর থেকে কোনওক্রমে বেরিয়ে আসেন কর্মীরা। দমকলের (Fire Brigade) ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ড হলদিয়াতেও

এদিকে, হলদিয়া (Haldia) বন্দরের আবাসনের ক্লাস্টার নাইনের একটি বন্ধ ঘরে আগুন লাগে। জানালা দিয়ে প্রথমে ধোঁয়া ও পরে আগুন দেখা যায়। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই ঘটনা।

এনিয়ে, হলদিয়া বন্দরের প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই বন্দরের আবাসনগুলি সংস্কার শুরু হয়েছে। বিদ্যুতের লাইনে কোথাও ত্রুটি থাকলে দ্রুত সারানো হবে। 

কিছুদিন আগেই জগত্‍বল্লভপুর (Jagatballavpur) থানা এলাকার মানিকপীর এলাকায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Howrah Fire) ঘটনায় আতঙ্ক ছড়ায়।স্থানীয় সূত্রে দাবি, প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। তবে সেই সময় বৃষ্টি শুরু হওয়ায় দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে সুবিধা হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে দাবি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। 

আরও পড়ুন- ভিড়ে ঠাসা বাজারে ঢুকে পড়ল বেপরোয়া ডাম্পার, কোচবিহারের মারুগঞ্জে মৃত ৪, আহত বেশ কয়েকজন

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget