এক্সপ্লোর

Cooch Behar Accident : ভিড়ে ঠাসা বাজারে ঢুকে পড়ল বেপরোয়া ডাম্পার, কোচবিহারের মারুগঞ্জে মৃত ৪, আহত বেশ কয়েকজন

West Bengal News : আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন।ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ, চলছে উদ্ধারকাজ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ভর সন্ধেয় বাজার ভরিয়েছিলেন স্থানীয়। শনিবারের বারবেলায় কেনাকাটার সময় এরকম মর্মান্তিক পরিণতি হবে, সেটা ভাবতেও পারেননি মারুগঞ্জের বাসিন্দারা। ভর সন্ধ্যেয় ভিড়ে ঠাসা বাজারে বেপরোয়া ডাম্পার ঢুকে পড়ে প্রাণ কেড়ে নিল একাধিকের, আহতও হয়েছেন অনেকজন। ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের (TufanGung) জাতীয় সড়কের পাশে থাকা মারুগঞ্জ বাজারে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন।ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ, চলছে উদ্ধারকাজ। মত্ত অবস্থায় ডাম্পারের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

কীভাবে এই দুর্ঘটনা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল পাঁচটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি (Accident) ঘটে। তুফানগঞ্জের দিক থেকে কোচবিহারের দিকে যাওয়া একটি বেপরোয়া ডাম্পার হঠাৎই মারুগঞ্জে ভিড়ে ঠাসা বাজারে ঢুকে পড়ে। ঘটনাস্থলে বেশ কয়েকটি দোকান দুমড়ে মুচড়ে দিয়ে এগিয়ে যায় ডাম্পারটি। যে ঘটনার জেরে ৪ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। কোচবিহার এমজিএম হাসপাতাল ও তুফানগঞ্জ হাসপাতালে দেহগুলো পৌঁছয়। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও। ঘটনার জেরে ১০ জন মতো আহত হয়েছেন বলেই খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা স্থানীয়দের।

ঘটনার পরই ডাম্পারের চালক সেখান থেকে পালিয়ে যায়। যদিও পরে মত্ত বেপরোয়া ডাম্পারের চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয় তুফানগঞ্জের পুলিশের পক্ষ থেকে।

কিছুদিন আগেই ওড়িশার (Odisha) গঞ্জাম জেলায় পর্যটকদের বাস উল্টে মৃত্যু হয় হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের ৬ বাসিন্দার। আহত হন ২৫ জন হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে খবর, রবিবার উদয়নারায়ণপুরের সুলতানপুর গ্রাম থেকে বাসে করে ৭০ জনের একটি দল ওড়িশা রওনা দেয়। পর্যটক দলটির বিশাখাপত্তনমে যাওয়ার কথা ছিল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ ওড়িশার দারিংবাড়ি থেকে অন্ধ্র যাওয়ার পথে, গঞ্জাম জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পর্যটকদের বাস। উদয়নারায়ণপুর থানায় খবর পৌঁছনোর পর গভীর রাতে ওড়িশার উদ্দেশে রওনা দেন মৃত ও আহত পর্যটকদের আত্মীয়-পরিজনেরা। 

আরও পড়ুন-উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে দুর্ঘটনা, মৃত্যু ৫ বাঙালি পর্যটকের

সেরা শিরোনাম

আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget