এক্সপ্লোর

Howrah Flower Show : ফুল ভালবাসেন ? মরসুমি ফুল থেকে ক্যাক্টাসে সেজে উঠেছে হাওড়ার এই মেলা

হাওড়া শহরে কংক্রিটের জঙ্গলে এই ফুলের টানে বিকাল থেকে মানুষ ভিড় করতে শুরু করেছেন মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে।   

 

সুনীত হালদার, হাওড়া : এক কথায় বলা যায় ফুলের জলসা। যেদিকে তাকানো যায় সেদিকেই নানা রঙের বাহারি ফুল। যেমন তার রং তেমনি তার গন্ধ। হাওড়া শহরে কংক্রিটের জঙ্গলে এই ফুলের টানে বিকাল থেকে মানুষ ভিড় করতে শুরু করেছেন মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে।                

প্রতিবছর শীতকালে মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে জমজমাট ফুল মেলার আয়োজন করে হাওড়া ফুল মেলা কমিটি। এই নিয়ে এবারের ফুল মেলা সাত বছরে পা দিল। মেলার উদ্যোক্তারা জানিয়েছেন, এ বছর একশোর বেশি নার্সারি এই ফুল মেলায় অংশগ্রহণ করেছে। এছাড়াও হাওড়ার ফুল-প্রেমিকরা ফুলের ডালি সাজিয়েছেন মেলায়। অংশ নিয়েছে কলকাতা পুরসভার বাগান বিভাগ।

আরও পড়ুন :                       
 গঙ্গাসাগরে মকরস্নানে সমাগম কপিল মুনির আশ্রম ঘিরেই, কে এই কপিলমুনি?

আছে রকমারি গোলাপ, গাঁদা, ডালিয়া, জিনিয়া সহ নানা মরসুমি ফুল । এছাড়াও  অন্যতম আকর্ষণ নানা ধরনের ক্যাকটাস। চোখ টানছে কলম করা সবজি। ফুল বিশেষজ্ঞদের ভিড় হচ্ছে নিয়মিত। মেলা শেষে ঘোষণা করা হবে পুরস্কার প্রাপকের নাম। বৃহস্পতিবার সন্ধেট এই মেলার উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। বলেন, 'এমন কোনও মানুষ নেই যিনি ফুল ভালোবাসেন না। চোখ জোড়ানো ফুলের টানেই মানুষ এই মেলায় চলে আসেন। তারা দুচোখ ভরে ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান।' এই মেলার প্রধান উদ্যোক্তা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ সদস্য শ্যামল মিত্র বলেন, পরিবেশ দূষণ শুধুমাত্র মানুষ নয় ফুলকেও নষ্ট করে দেয়। তাই সকাল থেকে মেলার ফুল ঠিকঠাক রাখতে বিভিন্ন ভাবে জল ছড়ানো হচ্ছে।         

ফুলের জলসার পাশাপাশি প্রতিদিন সন্ধেবেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন । নামি শিল্পীদের পাশাপাশি প্রতিভাবান তরুণ শিল্পীরা গান গাইবেন। মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। শীতের মরসুমে হাওড়াবাসীর আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই ফুল-মেলা ।                           

আরও পড়ুন :

জ্যোতিষ থেকে পুরাণ, মকর সংক্রান্তির গুরুত্ব অসীম, কী করলে মিলবে ১০০ অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য

               

সেরা শিরোনাম

TMC News: কসবা জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
কসবা জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
Kunal Ghosh: মনোনয়ন নিয়ে 'দোলাচল', সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ডিলিটের পরেও 'বক্তব্যে অনড়' কুণাল ঘোষ
মনোনয়ন নিয়ে 'দোলাচল', সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ডিলিটের পরেও 'বক্তব্যে অনড়' কুণাল ঘোষ
TMC News: ‘মমতা শেষ, আর ফিরবেন না, জোড়াফুল গিয়েছে, চুপসে যাবে ফুটবলও’, বললেন হিমন্ত বিশ্ব শর্মা
‘মমতা শেষ, আর ফিরবেন না, জোড়াফুল গিয়েছে, চুপসে যাবে ফুটবলও’, বললেন হিমন্ত বিশ্ব শর্মা

ভিডিও

Nandigram Bye Election | জোড়াফুল হারিয়ে কংগ্রেসের হাত ধরে ভেসে থাকতে মরিয়া মমতা?
Sumit Roy | জমি জালিয়াতি মামলায় সুমিতকে CID হেফাজত, জেরায় চাঞ্চল্যকর দাবি!
West Bengal Bye Election | উপনির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে প্রতীক বদলের বহর
Rejinagar Bye Election | সকালে 'না', বেলায় 'হ্যাঁ'! রেজিনগরে উপনির্বাচনের আগে এ কী কাণ্ড?
BJP Government in Bengal | বিধায়কের নাম করে কেউ তোলাবাজি করতে এলে পেটানোর নিদান!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget