এক্সপ্লোর

Makar Sankranti 2024: জ্যোতিষ থেকে পুরাণ, মকর সংক্রান্তির গুরুত্ব অসীম, কী করলে মিলবে ১০০ অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য

Makar Sankranti Religious Significance : ২০২৪ সালের ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হবে। পুরাণে এর কী গুরুত্ব?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এই তিথি উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত।  আর পুরাণ বলে, এ দিন অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার দিন।  মকর সংক্রান্তিতেই দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল বলে বিশ্বাস। তবে বাঙালির কাছে মকর সংক্রান্তি মানেই পুলি পিঠে, পাটিসাপটা।  ২০২৪ সালের ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হবে।

সাধারণত পৌষ মাসের শেষ দিনটিতে পালন হয় মকর  সংক্রান্তি।  প্রতি বছর ১৪ বা ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি পড়ে। রবির এই মকর রাশিতে প্রবেশকাল শুভ মুহূর্ত বলে মনে করা হয়। মকর সংক্রান্তির শুভ লগ্নেই গঙ্গাস্নান বিশেষ শুভ বলে মনে করা হয়। গঙ্গা কাছাকাছি না থাকলে অন্য প্রবহমান নদীর জলেও স্নান করা যায়। এদিন  দানে করাও সৌভাগ্য নিয়ে আসে বলে মনে করা হয়। পুরাণ মতে, সগর রাজার ৬০ হাজার সন্তানকে জীবন ফিরিয়ে দিতে ভগীরথ মর্ত্যলোকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন৷ তাই মকর সংক্রান্তিতে গঙ্গা এবং সাগরের সঙ্গমে স্নান করলে অসীম পুণ্যের কথা বর্ণিত হয়েছে পুরাণে।  বিশ্বাস করা হয়, যে এই তিথিতে গঙ্গাস্নান করলে ১০০টি অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য লাভ হয়। তাই এদিন গঙ্গাসাগরে এত মানুষ সমবেত হন। আরও একটি বিষয় মকর সংক্রান্তিকে ঘিরে উঠে আসে। মহাভারতে নিজের দেহ ত্যাগ করার জন্য মকর সংক্রান্তি তিথিকেই নির্বাচন করেছিলেন পিতামহ ভীষ্ম। 

আবার রাঢ় বাংলার লোকাচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মকর সংক্রান্তির  টুসু উৎসব। কেউ বলেন, টুসু লক্ষ্মীরই আরেক রূপ। পৌষ মাসজুড়ে ঘরের মেয়ে টুসুকে গানে গানে আরাধনার পর,  বিদায় দেওয়া হয় মকর সংক্রান্তিতে।  টুসু পরব মানেই নতুন জামা, গানবাজনা, পিঠেপুলির আয়োজন। পৌষ সংক্রান্তির আগের রাতে হয় টুসুর জাগরণ। সকাল থেকে শুরু হয় টুসু বিসর্জনের পালা। 

এদিন থেকে আনুষ্ঠানিক ভাবে ভারতে ফসল কাটার ঋতুর সূচনা হয়। আর সে-কথা মাথায় রেখেই মকর সংক্রান্তি উৎসব উদযাপন করা হয়। এই দিনে, সূর্য মকর রাশিতে প্রবেশ করে।  ভারতে এই উৎসবের আলাদা আলাদা নাম।  বাংলায় এই উৎসবকে বলা হয় পৌষ সংক্রান্তি। ওড়িশায় টুসু। আর তামিলনাড়ুতে পোঙ্গল। বাংলায় যখন রান্নাঘর থেকে বের হয় নলেন গুড়ের পায়েস আর মালপোয়ার সুঘ্রাণ, তখন আখ ও তিলের মিষ্টির স্বাদে মাতেন তামিল পরিবারগুলি। আবার নেপালে এই উৎসবের নামই মাঘি। 

সবমিলিয়ে মকর সংক্রান্তি মানেই নানা শুভর সমাবেশ। জ্যোতিষশাস্ত্রের দিক থেকেই হোক বা পুরাণ কিংবা লোককথা, সবদিক থেকেই মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে।  

আরও পড়ুন :

১২ বছর পর বৃষ রাশিতে বৃহস্পতির প্রবেশ, সৌভাগ্য ফুলেফেঁপে উঠবে এই রাশিগুলির

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget