এক্সপ্লোর

Howrah News: সন্ধেয় পোটলা খুললে দ্বিগুণ হয়ে যাবে সোনার গয়না ! সাধুর বেশে গিয়ে লুঠ; দক্ষিণেশ্বরে গোপন ঘাঁটিতে পৌঁছল পুলিশ

Crime News: হাওড়া ময়দান এলাকার রামেশ্বর মালিয়া ফাস্ট বাই লেনের ঘটনা। গতকাল সকাল সাড়ে ১০সোটা নাগাদ সেখানকার স্থানীয় বাসিন্দা পিন্টু শর্মার বাড়িতে সাধুর বেশে আসে চারজন।

সুনীত হালদার, হাওড়া : অভিনব কায়দায় প্রতারণা। সাধু সেজে গৃহস্থের বাড়ি থেকে সোনার হার এবং মঙ্গলসূত্র নিয়ে চলে গেল দুষ্কৃতীরা। পরে অবশ্য পুলিশের তৎপরতায় সেইসব খোওয়া যাওয়া সোনার গয়না উদ্ধারও হয়। ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেদর নাম - হাদিস লাঠোর, মনোজ লাঠোর, ছোটু লাঠোর এবং নেতা লাঠোর।

বিস্তারিত ঘটনা...

হাওড়া ময়দান এলাকার রামেশ্বর মালিয়া ফাস্ট বাই লেনের ঘটনা। গতকাল সকাল সাড়ে ১০সোটা নাগাদ সেখানকার স্থানীয় বাসিন্দা পিন্টু শর্মার বাড়িতে সাধুর বেশে আসে চারজন। এক পলকে দেখলে তাদের সাধু বলে মনে হতেই পারে। কারণ, তাদের পরনে ছিল সাধুর পোশাক, কপালে তিলক, হাতে ও গলায় রুদ্রাক্ষের মালা। 

ওই চারজন প্রথমে বাড়ির মহিলাদের কাছে ধর্মের নানা কথা বলতে শুরু করে। একই সঙ্গে চলে ভাগ্যে কী রয়েছে সেই ভবিষ্যদ্বাণী করাও। এভাবে বাড়ির মহিলাদের আস্থা অর্জন করে নেয় তারা। এরপর শুরু হয় আসল 'খেলা'। তারা মহিলাদের সোনার গয়না দ্বিগুণ করে দেওয়ার 'টোপ' দেয়। এতে পিন্টু শর্মার স্ত্রী নিজের সোনার হার এবং সোনার মঙ্গলসূত্র খুলে সাধুদের হাতে তুলে দেন। কিছুক্ষণের মধ্যেই ওই সোনার গয়না নিয়ে তার পরিবর্তে কাপড়ে মোড়া নকল গয়না তাদের হাতে ফিরিয়ে দেয় সাধুরা। যাওয়ার আগে বাড়ির পূর্ব কোণে ওই পোটলা রেখে সাধুরা নির্দেশ দেয়, সন্ধের আগে তা খোলা যাবে না। সন্ধেয় পোটলা খুললে দেখা যাবে সোনার গয়না দ্বিগুণ হয়ে গেছে। এরপর ওই ৪ সাধু বাড়ি থেকে চম্পট দেয়। পরে বাড়ির লোকের সন্দেহ হওয়ায় কাপড়ের পোটলা খুললে দেখা যায়, তাদের সোনার গয়না উধাও। 'মাথায় আকাশ ভেঙে পড়ে' পরিবারের সদস্যদের। এই ঘটনায় হাওড়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন পিন্টু শর্মা। তদন্তে নেমে হাওড়া থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে। হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড় থেকে একটি সাধুদের দলকে বাসে উঠতে দেখা যায়।

এই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ খবর পায়, দক্ষিণেশ্বর এলাকায় বেশ কিছুদিন ধরে বানজারাদের একটি দল থাকছে। তারা সাধু সেজে বিভিন্ন জায়গায় 'অপারেশন' চালাচ্ছে। গতকাল রাতে হাওড়া থানার একটি তদন্তকারী দল বানজারাদের গোপন ঘাঁটিতে পৌঁছে যায়। সেখান থেকে চারজনকে হাতেনাতে পাকড়াও করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া সোনার গয়না। সাধুদের পান্ডা হাদিস লাঠোর। বাকি তিন জন হল- মনোজ লাঠোর, ছোটু লাঠোর এবং নেতা লাঠোর। এদের সকলের বাড়ি বিহারের গয়া জেলায়। এক পুলিশ  আধিকারিক জানিয়েছেন, এই গ্যাংটি সাধু সেজে হাওড়ার বিভিন্ন জায়গায় প্রতারণা চালিয়ে আসছিল। মানুষকে ধর্মের কথা শুনিয়ে গয়না লুট করত। চক্রের সঙ্গে আর কে বা কারা আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget