এক্সপ্লোর

Howrah: হাওড়ায় এড়াল ভয়ঙ্কর দুর্ঘটনা! বাঁচতে গিয়ে বাঁধে ধাক্কা বিদেশি জাহাজের

Ship Collision:নদীর চরে ধাক্কা দিয়ে আটকে গেল পণ্যবাহী জাহাজ, তার ধাক্কায় ভাঙল বাঁধও। ঘটনাটি ঘটেছে হাওড়ার গড়চুমুকে।

সুনীত হালদার, হাওড়া: শুকনো মরসুমের সময় নদীতে জল কম থাকে। কিন্তু এখন ঘোর বর্ষা। নদীতে জলের স্রোত। তারপরেও চরার বিপদ কাটল না। নদীর চরে ধাক্কা দিয়ে আটকে গেল পণ্যবাহী জাহাজ, তার ধাক্কায় ভাঙল বাঁধও। ঘটনাটি ঘটেছে হাওড়ার গড়চুমুকে। 

হাওড়ার পরিচিত পর্যটন কেন্দ্র গড়চুমুক। সেখানেই নদীপথ দিয়ে পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। এদিন ওই নদীপথ দিয়েই কলকাতার দিকে যাচ্ছিল একটি পণ্যবাহী জাহাজ। ঠিক তখনই উল্টোদিক থেকে আসছিল একটি জাহাজ। কলকাতা থেকে হলদিয়ার দিকে যাচ্ছিল ওই জাহজটি। মুখোমুখি ২টি জাহাজ চলে আসায়, হলদিয়ামুখী জাহাজটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গড়চুমুক পর্যটন কেন্দ্রের নদীর চরে ধাক্কা মারে কলকাতার দিকে যাওয়া জাহাজটি। নদীর চরে আটকে পড়ে পণ্যবাহী জাহাজটি। এদিন সকাল ১১টা ২০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। তারপর থেকে সেখানেই আটকে পড়েছে জাহাজটি। বিপদ রয়েছে আরও। কারণ ওই জাহাজটি সেখানে বাঁধেও ধাক্কা মেরেছে। তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ, বর্ষার সময় এমন ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কলকাতা বন্দরের সিনিয়র জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। স্টিয়ারিং আটকে যাওয়ার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। 

এখন কী অবস্থা?
 একটি পণ্যবাহী বিদেশি জাহাজ MTT Singapore মালয়েশিয়ার Kelong বন্দর থেকে  কলকাতার Netaji Subhash Dock আসছিল। সেই সময় আরও একটি পণ্যবাহী জাহাজ কলকাতা বন্দর থেকে হলদিয়া বন্দরের দিকে যাচ্ছিল। হলদিয়াগামী জাহাজটিকে জায়গা ছেড়ে দিতে গেলে বিদেশি জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সরাসরি ধাক্কা মারে বাঁধে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বাঁধ।

এখন ভাঁটা চলছে ফলে কোনওভাবেই সেখান থেকে জাহাজ সরানো যাবে না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জাহাজটিকে ঘটনাস্থল থেকে সরানোর জন্য কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দর থেকে দুটি বিশেষজ্ঞ টিম পাঠানো হয়েছে। তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করতে চলেছে। বিশেষজ্ঞদের সূত্রের খবর, জোয়ার এলে কাজ শুরু হবে, মধ্যরাত নাগাদ জোয়ার সবচেয়ে বেশি থাকবে, সেই সময়েই জাহাজটিকে ফের ভাসানোর চেষ্টা করা হচ্ছে। ওই জাহাজে ৩৩৮টি কন্টেইনার রয়েছে। জাহাজে একজন মাস্টার এবং কুড়িজন কর্মী রয়েছেন। সবাই সুস্থ রয়েছেন।

আরও পড়ুন: 'জড়িত নই, লোনের টাকাও শোধ করেছি', আর্থিক দুর্নীতির অভিযোগে পাল্টা জবাব নুসরতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget