এক্সপ্লোর

Nusrat Jahan: 'জড়িত নই, লোনের টাকাও শোধ করেছি', আর্থিক দুর্নীতির অভিযোগে পাল্টা জবাব নুসরতের

Nusrat Jahan Update: , 'আমি বাড়ির জন্য লোন নিয়েছিলাম, সেই লোন যথা সময়ে সুদ সমেত ফেরত দিয়েছি আমি। আমার কাছে সমস্ত নথি রয়েছে।'

কলকাতা: কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছিল তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। বিজেপির উদ্য়োগে এ নিয়ে ইডির কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিযোগকারীরা। বর্তমানে নুসরত জাহান (Nusrat Jahan) ডিরেক্টর নেই, দাবি করেছিলেন অভিযুক্ত সংস্থা অন্যতম ডিরেক্টর রাকেশ সিংহ। আইনজীবীদের সঙ্গে কথা বলেই, অভিযোগের জবাব দেবেন নুসরত, জানিয়েছিলেন তাঁর ম্যানেজার।

সেইমতো, আজ সাংবাদিক সম্মেলন করেন নুসরত। সাংবাদিক সম্মেলনের শুরুতেই তিনি বলেন, 'ব্যাখ্যা তারাই দেয় যাঁরা অপরাধ করে বা যাঁরা ভয় পান। আমি কোনও অপরাধ করিনি। যে বিষয় বিচারাধীন রয়েছে, সেটা নিয়ে মন্তব্য করা কোনও সভ্য নাগরিকের কাজ নয়। আমি আশা করব, সেটা আপনারা করবেন না। অনেকেই না জেনে অনেক মন্তব্য করেছেন।'

এরপর নুসরত বলছে শুরু করেন, ' প্রথমত, যে কোম্পানির নামে অভিযোগ উঠেছে আর্থিক দুর্নীতির, তার সঙ্গে নাকি আমি জড়িত।  সেই কোম্পানি আমি ২০১৭ সালের মার্চ মাসে ছেড়ে দিয়েছি। দ্বিতীয়ত, আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমার বাড়ি দুর্নীতির টাকায় কেনা। এই উত্তরে আমি বলব, এই কোম্পানি থেকে আমি একটি লোন নিয়েছিলাম। তার সংখ্যাটা হল ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা। ২০১৭ সালের মে মাসে সুদসমেত এই কোম্পানিকে আমি ১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৯৯৫ টাকা এই কোম্পানিকে আমি ফেরত দিই। তার সমস্ত প্রামাণ্য নথি, বাড়ির দলিল আমার কাছে রয়েছে। আমি চাইলে খুলে দেখাতে পারি। তবে এটা দেখতে কোর্ট থেকে নিতে হবে।'

নুসরত আরও বলেন, 'আমি কোনোদিন এমন কাজ করিনি, ভবিষ্যতেও করব না। ৩০০ শতাংশ দায়িত্ব নিয়ে বলছি, দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। যদি আমার কোনও ভুল-ত্রুটি আপনারা প্রমাণ করতে পারেন, তাহলে যা বলবেন তাই করব। এই বিষয়টা কোর্টের বিচারাধীন। আমি এই বিষয়ের সঙ্গে জড়িত নই। অভিযোগ ছিল, আমি দুর্নীতির টাকায় বাড়ি কিনেছি। এমন ভুল অভিযোগ যাতে দ্বিতীয়বার আমায় নিয়ে না ওঠে, আপনাদের সামনে আসা। আরও একটা অভিযোগ আমি সবাইকে করব, সেটা হল এই বিষয়ের মধ্যে কোনও রাজনীতি নেই। দয়া করে এই বিষয়টার মধ্যে রাজনীতি জড়াবেন না। আমি বিশ্বাস করি, সত্যের পথ যতই কঠিন কোন না কেন, সেটাই যেতে। আমি কোনও ভুল করে থাকলে, মিথ্যে বললে, মানুষের থেকে একটা পয়সাও নিলে আমি আপনাদের সামনে এসে দাঁড়াতাম না। প্রত্যেকটা ট্যানজ্যাকশনের নথি রয়েছে। এই কোম্পানিতে আমি একটাও শেয়ার হোল্ড করি না। কোম্পানিতে কী কী হচ্ছে সে বিষয়ে আমার কোনও ধারণাই নেই।'

এরপর নুসরতের দিকে একাধিক প্রশ্ন ধেয়ে আসে। উত্তরে নুসরত বারে বারে বলেন, তিনি লোন ফেরত দিয়ে দিয়েছেন ও কোম্পানির কোনও শেয়ার তিনি হোল্ড করেন না। এর থেকে বেশি আর কোনও তথ্য দিতে চাননি তৃণমূল সাংসদ, অভিনেত্রী নুসরত।

আরও পড়ুন: Nusrat Jahan: 'দুর্নীতির সঙ্গে জড়িত নই, লোনের টাকাও শোধ করেছি', আর্থিক দুর্নীতির অভিযোগে পাল্টা জবাব নুসরতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget