এক্সপ্লোর

Howrah News: ভয় ধরাচ্ছে ডেঙ্গি, সচেতনা বৃদ্ধিতে ক্লাবগুলিকে ৩৫০০, হাওড়া পুরসভার সিদ্ধান্তে বিতর্ক

Howrah Municipal Corporation: আর তিন সপ্তাহও বাকি নেই দুর্গাপুজোর। তার আগে আরও ভয়ঙ্কর হচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি।

সুনীত হালদার, হাওড়া: উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধিতে রাজ্যে ভয় ধরাচ্ছে ডেঙ্গি। সেই আবহে ডেঙ্গি মোকাবিলায় ৪০০ ক্লাবকে সাড়ে ৩ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation)। যদিও হাওড়া পুরসভার এই অনুদান-সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। তাদের দাবি, ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ হাওড়া পুরসভা, জনগণের টাকা নয়ছয় করছে। এর পাল্টা তৃণমূলের দাবি, দুর্গাপুজোকে সামনে রেখে মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছে পুরসভা। (Howrah News)

আর তিন সপ্তাহও বাকি নেই দুর্গাপুজোর। তার আগে আরও ভয়ঙ্কর হচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি মরশুমে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার পার করে গিয়েছে। পর পর ডেঙ্গি আক্রান্তের মৃত্যু ঘটে চলেছে। বেসরকারি মতে এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। 

ডেঙ্গি সংক্রমণে পিছিয়ে নেই হাওড়া জেলাও। সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই। হাওড়া পুরসভা এলাকাতেই সংখ্যাটা প্রায় ৮০০। এই প্রেক্ষাপটে প্রায় ৪০০ ক্লাবকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা। তাদের দাবি, দুর্গাপুজোর সময় ডেঙ্গি সচেতনতা বৃদ্ধির জন্য ক্লাব প্রতি দেওয়া হবে সাড়ে ৩ হাজার টাকা।

আরও পড়ুন: Abhishek Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, 'এই টাকা কারও পৈতৃক সম্পত্তি নয়', সরাসরি মোদিকে নিশানা অভিষেকের

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরম মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বক্তব্য, "ক্লাবগুলি মানুষের প্রতিনিধি। ক্লাবগুলি সকলকে সহযোগিতা করে। তাদের খরচ রয়েছে। সেই জন্যই টাকা দেওয়া হচ্ছে।" যদিও এই খবর প্রকাশ্যে আসতেই পুরসভার বিরুদ্ধে ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে নিশানা করেছে বিজেপি।

বিজেপি-র রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, "এটা হাওড়া পুরসভার ব্যর্থতার একটি উদাহরণ। মমদা বন্দ্যোপাধ্যায়ের মতোই জন সাধারণের করের টাকা নষ্ট করা হচ্ছে। 9কয়েক দিন আগে যে শহরের বাসিন্দারা জমা জল, ডেঙ্গি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছিলেন, তাঁদের মুখ বন্ধ করতেই এই পন্থা নেওয়া হচ্ছে।"

এর পাল্টা হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুজয় চক্রব্রতী বলেন, "সরকারি নথিভুক্ত ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সাড়ে ৩ হাজার টাকা পাঠানো হবে। তাদের থেকে হিসেবও নেওয়া হবে খরচ-খরচার। এ ছাড়াও যাঁরা দুর্গাপুজো করেন, পুজো মণ্ডপে ফ্লেক্স টাঙিয়ে রাখবেন। এতে সচেতনতা বৃদ্ধি পাবে। বিজেপি আকাটের মতো কথা বলছে।"

তবে বিজেপি আক্রমণ করলেও, হাওড়া পুরসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। হাওড়া সেবা সঙ্ঘের সভাপতি রঞ্জনকুমার চোঙদার বলেন, "ক্লাবগুলিকে বিনা পয়সায় উদ্যোগী হতে বললে সবাই হয়ত করত না।  টাকা দেওয়া হলেও, কর্মসূচির ছবি-সহ টাকার হিসেব দিতে হবে সরকারকে। তাই ফাঁকি দেওয়ার জায়গা নেই।"

সম্প্রতি দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ১০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। রাজনৈতিক বিতর্কও কম হয়নি। আর এবার হাওড়ায় অনুদানের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget