এক্সপ্লোর

Howrah Municipal Election 2021: ১৯ ডিসেম্বরেই হাওড়ায় পুরভোট, কাকে সামনে রেখে সৈন্য সাজাচ্ছে গেরুয়া শিবির? জানুন বিজেপির গেমপ্ল্যান

howrah municipal corporation election 2021 : পুরভোট নিয়ে তৎপরতা শুরু বিজেপিতে। প্রার্থী বাছাই থেকে প্রচারের জন্য কলকাতায় ৪টি, হাওড়ায় ১টি কমিটি গঠন।

দীপক ঘোষ, রুমা পাল ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ার (Kolkata, Howrah)পুরভোট করা নিয়ে রাজ্য সরকারের প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। অন্যদিকে ফেব্রুয়ারিতে সব পুরসভার একসঙ্গে ভোট, ২০১৩-র পঞ্চায়েত নির্বাচনের মতো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর মতো একাধিক আবেদন নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বিজেপি (BJP)। 

একইসঙ্গে পুরভোটেরও প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির। মঙ্গলবার কলকাতা ও হাওড়ার জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসে রাজ্য বিজেপি। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের উপস্থিতিতে প্রথমে হাওড়া জেলার পদাধিকারীদের নিয়ে বৈঠক হয়। সেখানে পুর নির্বাচনের কথা মাথায় রেখে একটি কমিটি গড়া হয়েছে। যার নেতৃত্ব দেবেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। 

কলকাতার পুরভোটের কথা মাথায় রেখে গড়া হয়েছে চারটি কমিটি। যেগুলির নেতৃত্বে রয়েছেন  প্রিয়ঙ্কা টিবরেওয়াল, রুদ্রনীল ঘোষ, তুষার ঘোষ এবং কল্যাণ চৌবে। পুরভোটের প্রার্থী নির্বাচন থেকে প্রচার, সবেরই দায়িত্বে থাকবে এই কমিটি। অন্যদিকে কলকাতার বৈঠকে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিনের বৈঠকে রথীন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন বালির প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া।

 তৃণমূল ছেড়ে এই তিনজনই এবছরের শুরুতে চাটার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর বালি থেকে বৈশালী ডালমিয়া, শিবপুর থেকে রথীন চক্রবর্তী ও ভবানীপুর থেকে রুদ্রনীল ঘোষকে বিধানসভা ভোটে প্রার্থী করে বিজেপি। কিন্তু তিনজনই হেরে যান। বদল আসতে চলেছে হাওড়া পুরবিন্যাসেও।  

২০১৫ সালে ৫০ ওয়ার্ডের হাওড়া পুরসভার সঙ্গে ১৬ ওয়ার্ডের বালি পুরসভাকে জুড়ে দেওয়া হয়েছিল। ফলে মোট ওয়ার্ড বেড়ে দাঁড়ায় ৬৬টি। কিন্তু ফের হাওড়া পুরসভার আওতা থেকে বাদ যাচ্ছে বালি পুর এলাকা। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে হাওড়া পুর আইন সংশোধন করে, বালি পুরসভাকে হাওড়া থেকে আলাদা করার সিদ্ধান্ত হয়েছে। 

ঠিক হয়েছে, শুক্রবার বিধানসভায় এই সংক্রান্ত বিল আনা হবে। চলতি মাসের শুরুর দিনেই রাজ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী, রাজ্যের পুরভোট হবে বলে সূত্রের খবর। কলকাতায় ৪ হাজার ৭০০ বুথ এবং হাওড়ায় ১ হাজার ২১৩ বুথে ভোটগ্রহণ হবে। 

১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সাধারণত সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চললেও, এবার পুরভোটের সময়সীমা সকাল ৭টা থেকে বেড়ে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত হতে পারে। 

 

সেরা শিরোনাম

CPIM Book Stall: কী করে এদের বইয়ের স্টল খুলতে দেওয়া সম্ভব? সিপিএমের বুকস্টলে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া তথাগতর
কী করে এদের বইয়ের স্টল খুলতে দেওয়া সম্ভব? সিপিএমের বুকস্টলে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া তথাগতর
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
CPIM Book Sale: আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
CPM Congress Party Office Vandalised : রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget