এক্সপ্লোর

Howarh: হাওড়া পুরসভায় বাড়ছে ওয়ার্ড? শীঘ্রই কি ভোট? নির্দেশিকা ঘিরে জল্পনা

Howrah Municipality: কোনওরকম আলোচনা না করেই এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

সুনীত হালদার, হাওড়া: সরগরম হাওড়া পুরসভা। এবার ওয়ার্ড পুনর্বিন্যাসের নির্দেশিকা ঘিরে হাওড়া পুরসভায় (Howrah Municipality) তুমুল তরজা। জেলাশাসকরে দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে প্রস্তাব রয়েছে, হাওড়া পুরসভাকে ৫০টি ওয়ার্ড থেকে ৬৬টি ওয়ার্ড করা হবে। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কোনওরকম আলোচনা না করেই এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের। পাল্টা শাসক দল তৃণমূলের দাবি, ওয়ার্ড পুনর্বিন্যাস করেই হাওড়ায় পুরভোটের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাহলে কি চলতি বছরেই হাওড়া পুরসভায় ভোট হতে চলেছে? জেলাশাসকের দফতর থেকে নতুন নির্দেশিকা প্রকাশের পর এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

কী প্রস্তাব?
দিন দুয়েক আগে, হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৬টি ওয়ার্ড করার প্রস্তাব দিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করে জেলাশাসক দফতর। তৃণমূল নেতা (TMC Leader)  ও সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, 'ওয়ার্ডের পুনর্বিন্যাসের মাধ্যমে ভোট প্রক্রিয়া শুরু হল।'

২০২১ সালের ১২ নভেম্বর, বিধানসভায় (Assembly) হাওড়া পুরসভা সংশোধনী বিল পাস হয়। ৫০ ওয়ার্ডের হাওড়া পুরসভা থেকে আলাদা করা হয় বালি পুরসভা। ২০১৮ সালের ডিসেম্বরে হাওড়া পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু ভোট হয়নি। তার বদলে হাওড়া পুরসভার মাথায় বসানো হয় প্রশাসক। কোভিড পরিস্থিতির পর ফের সরগরম হয় হাওড়া পুরসভা। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রবল দ্বন্দ্বে জড়িয়ে পড়ে রাজ্য সরকার। হাওড়া পুরসভা (সংশোধনী) বিলে রাজ্যপালের সই নিয়ে টানাপড়েনের জেরে থমকে যায় ভোট প্রক্রিয়া। হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করা নিয়েও শোরগোল হয়। এই প্রেক্ষাপটে এবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাব ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

বিরোধীদের অভিযোগ:
বিজেপির (BJP) অন্য়তম রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, 'গোটা ব্যাপারটা আইন মেনে হয়নি। উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।'
হাওড়া জেলা সিপিএমের (CPIM) সম্পাদক দিলীপ ঘোষ বলেন, 'মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু হাইকোর্টের রায় মানা হয়নি। তবে ভোট হলে লড়াই করব।'

অভিযোগ অস্বীকার করেছে শাসকদল:
বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। তৃণমূল নেতা ও সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, 'বিরোধী দলের কাছে তালিকা পাঠানো হয়েছে। কারও কোনও আপত্তি থাকলে তা তারা জানাতে পারেন। আলোচনা করা হবে।'

মেয়াদ শেষের পর প্রায় চার বছর পেরিয়েছে। এখনও ভোট হয়নি হাওড়া পুরসভায়। কবে হবে পুরভোট? অপেক্ষায় পুর এলাকার বাসিন্দারা। 

আরও পড়ুন: ব্যক্তিগত মালিকানার গাছ কাটতে এবার অনুমতি লাগবে বন দফতর থেকে

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
CM Suvendu Adhikari: “বাজার দর নেমে গেলে, আমরা আপনাদের ভর্তুকি দেব'', হুগলির পুরশুড়ায় গিয়ে আলুচাষীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
“বাজার দর নেমে গেলে, আমরা আপনাদের ভর্তুকি দেব'', হুগলির পুরশুড়ায় গিয়ে আলুচাষীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন

ভিডিও

Indranil Sen Arrested:
Kolkata Medical College: চুম্বকের সাহায্য়ে শিশুর পেট থেকে বের করা হল চুম্বক
Tapas Roy:
Municipal Election: কবে হবে পুরভোট? ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল কমিশন
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget