এক্সপ্লোর

Howrah News: মেঝেতে চাপ চাপ রক্ত, এভাবে দেখতে হবে স্ত্রীকে ! ভাবেননি বেলুড়ের অক্ষয় পাল

Belur Murder Case: বেলুড় ধর্মতলা রোডে গৃহবধূ খুনের অভিযোগ, ভরা পুজোয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ভাস্কর ঘোষ,হাওড়া: বাড়ি ফিরে যে আর দেখা হবে না, স্ত্রীর সঙ্গে, তখনও ভাবেননি বেলুড়ের অক্ষয় পাল। ভরা পুজোয় চিরবিদায় সহধর্মিণীর । জানা গিয়েছে, বালিতে খুন হয়েছে এক গৃহবধূ। রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়েছিল তাঁর দেহ। শেষ অবধি মৃতদেহ উদ্ধার করে বালি থানার পুলিশ। বেলুড় ধর্মতলা রোডের ঘটনায় এই মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ ওই ঘটনা ঘটে। বেলুড় ধর্মতলা রোডের বাসিন্দা গৃহবধূ দীপা পালের (৩১) দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালি থানার পুলিশ। তাঁর স্বামী অক্ষয় পাল কাজের সূত্রে সকালে বের হয়েছিলেন। রাতে বাড়ি ফিরে তিনি দেখেন তাঁর স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ঘরের মেঝেতে। মেঝে রক্তে ভেসে যাচ্ছে। এরপর ঘটনাস্থলে বালি থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। তবে কী কারণে এই খুন ? এখনও পর্যন্ত তা জানা যায়নি। ফরেন্সিক পরীক্ষার জন্য ঘরটিকে ঘিরে রাখা হয়েছে। বালি থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। মৃতার স্বামী অক্ষয় পালকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন, আজ তৃতীয়া, বেলুড় মঠ সংলগ্ন গঙ্গায় আরতি করলেন খোদ বারাণসীর পূজারিরা

বাইশ সালে হুগলির শ্রীরামপুরের ঘন বসতিপূর্ণ এলাকায় খুন হয়েছিলেন এক গৃহবধূ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছিল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছিলেন। দিনে দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকায়। ঘটনাটি ঘটেছিল শ্রীরামপুর প্রভাসনগরে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতার স্বামী রমেশ সাউ তাঁদের ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন স্ত্রী। তাঁর গলা কোনও ধারাল অস্ত্র দিয়ে কাটা। হাতেও ছিল ধারাল অস্ত্রের ক্ষত। বাড়ি ফিরে এমন দৃশ্যে দেখে দ্রুত স্ত্রীকে টোটোয় চাপিয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি বছর চল্লিশের রেনু সাউকে। চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেছিলেন। শ্রীরামপুর পুরসভার ২৯ নং ওয়ার্ড প্রভাসনগর এলাকায় দিনে দুপুরে এমন ঘটনায চাঞ্চল্য ছড়িয়েছিল প্রভাসনগরে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল শ্রীরামপুর থানার পুলিশ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget