এক্সপ্লোর

Howrah News: উলুবেড়িয়ার ভাগাড় থেকে ১৭ টি মানব ভ্রুণ উদ্ধার, তদন্তে পুলিশ

Embryos in Uluberia Garbage Dump: উলুবেড়িয়ার ভাগাড় থেকে ১৭ টি মানব ভ্রুণ উদ্ধার। আজ উলুবেড়িয়া পৌরসভার সাফাই কর্মীরা ভাগাড়ে গেলে ওই ভ্রুণগুলি খুঁজে পায়।

সুনীত হালদার,হাওড়া: উলুবেড়িয়া পৌরসভার (Uluberia Municipality) ৩১ নম্বর ওয়ার্ডের বাণীতবলা খা পাড়ার ভাগাড় থেকে উদ্ধার ১৭ টি মানব ভ্রুণ। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আজ উলুবেড়িয়া পৌরসভার সাফাই কর্মীরা ভাগাড়ে গেলে ওই মৃত ভ্রুণগুলি খুঁজে পায়। ১৭ টি ভ্রূণের মধ্যে দশটি মেয়ে, ৬ টি ছেলে এবং ১ টিকে চেনা যায়নি।

উলুবেড়িয়ার ভাগাড় থেকে ১৭ টি মানব ভ্রুণ উদ্ধার , ১৭ টি ভ্রূণের মধ্যে ১০ টি মেয়ে

উলুবেড়িয়া শহর এলাকায় দেড় কিলোমিটারের মধ্যে প্রায় ৩০ টি বেসরকারি নার্সিংহোম আছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঐসব নার্সিংহোমের মেডিকেল বর্জ্য হিসাবে ভ্রুণগুলি ওখানে ফেলা হয়। ভ্রুণ গুলি উদ্ধারের পর ময়নাতদন্তির জন্য উলবেরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উলুবেড়িয়া থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, এর আগেও এমন নৃশংস ঘটনা দেখতে পাওয়া গিয়েছে বাংলার বুকে। ২০১৯ সালে উত্তর ২৪ পরগণার হাবড়ায় পুকুরে ভাসমান প্রায় ২৭ টি কৌটো উদ্ধার হয়। আর সেই কৌটো খুলতেই আঁতকে ওঠেন সবাই। ওই কৌটোগুলি খুলতে বেরিয়ে আসে মানব ভ্রুণ। পুকুরে ধারে মাছ ধরতে গিয়েই এই ঘটনার পর্দাফাঁস হয়।তবে দেশের বাইরে এমন ঘটনার উদাহরণ আছে।

আরও পড়ুন, 'ইডি-সিবিআই-কে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল ঘোষ', বিস্ফোরক সৌমিত্র খাঁ

দেশের বাইরেও এমন মানব ভ্রণ উদ্ধারের ঘটনা ঘটেছে

২০২১ সালে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে থেকেও মানব ভ্রণ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, জোহানেসবার্গে বিমানের শৌচাগার থেকে ভ্রুণ উদ্ধার করেন এক সাফাইকর্মী।  ঘটনার জেরে বিমান থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। বিমানের যাত্রার সময় নতুন করে নির্ধারণ করতে হয়। ভয়াবহ ঘটনাটি দক্ষিণ আফ্রিকায় ঘটেছে। অভ্যন্তরীণ বিমান পরিবহন সংস্থা ফ্লাইসাফারি এই খবর দিয়েছে। জানা যায়, ডারবান থেকে খুব সকালেই বিমানটি ছাড়ার কথা ছিল। যাত্রীরা বিমানে উঠে বসেছিলেন। উড়ানের আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে সাফাইকর্মীরা বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার অঙ্গ হিসেবে শৌচাগারে সাফাইয়ের কাজ করছিলেন। তখনই ঘটনা প্রকাশ্যে আসে। তাঁরা  টয়লেট আটকে থাকা একটি সন্দেহজনক বস্তু দেখেন। বিমান পরিবহন সংস্থার টেকনিক্যাল কর্মীরা বুঝতে পারেন তা পরিত্যক্ত ভ্রুণের মতো  কিছু একটি জিনিস। যাত্রীদের বিমান থেকে নেমে যেতে বলা হয় । শুরু হয় তদন্ত।

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget