এক্সপ্লোর

Howrah News: উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, আশঙ্কাজনক চার পরীক্ষার্থী

জানা গিয়েছে, উলুবেড়িয়া বাসুদেবপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র আহতরা। পরীক্ষাকেন্দ্র ছিল উলুবেড়িয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয়ে।

সুনীত হালদার, হাওড়া: উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা। উলুবেড়িয়ার খলিসানি ফ্লাইওভার দুর্ঘটনায় আহত ৪ পরীক্ষার্থী। চারজনকে আনা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনায় আহত ৪ পরীক্ষার্থী: জানা গিয়েছে, উলুবেড়িয়া বাসুদেবপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র আহতরা। পরীক্ষাকেন্দ্র ছিল উলুবেড়িয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয়ে। ৪ জনই একটি বাইকে ফিরছিল। ১৬ নম্বর জাতীয় সড়কের খলিসানি ফ্লাইওভারের উপর কলকাতাগামী লেনে বাইকে ধাক্কা মারে একটি লরি। ছিটকে পড়ে বাইকে সহ চারজন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে উলুবেরিয়া মহকুমা হাসপাতালে।

এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় স্ত্রী। তা কিছুতেই হতে দিতে চান না স্বামী। অভিযোগ, তাই গতকাল থেকে পরীক্ষার্থী বধূকে তালা দিয়ে রেখেছিলেন শ্বশুরবাড়ির লোকেরা। কোনও রকমে বাড়ি থেকে পালিয়ে পুলিশের সাহায্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছলেন ফরাক্কার সুলতানা খাতুন। পলাতক অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। দুই স্বামীরই লক্ষ্য এক! স্ত্রী যাতে নিজের পায়ে দাঁড়াতে না পারে। তার জন্য় ঘুমন্ত স্ত্রীর ডান হাত কেটে নিয়েছিলেন একজন। আর একজন ততটা নৃশংস না হলেও অ্যাডমিট কার্ড ছিনিয়ে নিয়ে তালাবন্ধ করে রেখেছিলেন স্ত্রীকে। নষ্ট করে দিতে চেয়েছিলেন স্ত্রীর জীবন। কিন্তু স্বপ্নকে জয় করার অদম্য ইচ্ছে পূর্ব বর্ধমানের রেণু খাতুনের সঙ্গে মিলিয়ে দিল মুর্শিদাবাদের ফরাক্কার উচ্চমাধ্য়মিক পরীক্ষার্থী সুলতানা খাতুনকে।

সুলতানার স্বপ্ন, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। অনেক আশা নিয়ে তাই, বিয়ের পরেও চালিয়ে যাচ্ছিল পড়াশোনা। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল কাছের মানুষগুলোই। অভিযোগ, সুলতানা যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে না পারে, তার জন্য তাকে তালাবন্দি করে রেখেছিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। ফরাক্কার তিলডাঙা হাইস্কুলের ছাত্রী সুলতানা খাতুন। নিউ ফরাক্কা হাইস্কুলে তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। অভিযোগ, মঙ্গলবার প্রথম পরীক্ষা কোনওরকমে দিতে পারলেও অভিযোগ, বুধবার থেকে তাঁকে তালাবন্দি করে রাখা হয়। এদিন সকালে, কোনও রকমে সকলের নজর এড়িয়ে থানায় চলে যান সুলতানা। কিন্তু স্কুল ইউনিফর্ম,  অ্যাডমিট কার্ড কিছুই সঙ্গে ছিল না। ছাত্রীর অভিযোগ শুনে তড়িঘড়ি তাঁর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে এসে তাঁকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন ফরাক্কা থানার পুলিশ কর্মীরা।পুলিশ জানিয়েছে, সুলতানার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি করছে পুলিশ।

আরও পড়ুন: Recruitment Scam: 'আমার কাছে কোনও টাকা পৌঁছায়নি, কুন্তল-শান্তনুকে চিনি' দাবি 'কালীঘাটের কাকুর'

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget