এক্সপ্লোর

Recruitment Scam: 'আমার কাছে কোনও টাকা পৌঁছায়নি, কুন্তল-শান্তনুকে চিনি' দাবি 'কালীঘাটের কাকুর'

SujayKrishna Bhadra: নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কয়েকজনের কথায় সুজয়কৃষ্ণ ভদ্রর নাম উঠে আসায় জিজ্ঞাসাবাদ, সিবিআই সূত্রে খবর।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: 'নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গোপাল দলপতি, তাপস মণ্ডল আমার নাম নিয়েছিল। কুন্তল একবারও আমার নাম বলেনি। কুন্তল-শান্তনুকে চিনি।' এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র।

সুজয়কৃষ্ণ ভদ্রের বয়ান রেকর্ড: নিয়োগ দুর্নীতিকাণ্ডে বুধবার 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের বয়ান রেকর্ড করে সিবিআই। প্রায় আড়াই ঘণ্টা ধরে সুজয়কৃষ্ণ ভদ্রের বয়ান রেকর্ড করে সিবিআই। এই 'কালীঘাটের কাকু' শব্দবন্ধ প্রথমবার শোনা যায়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোপাল দলপতির মুখে। নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কয়েকজনের কথায় সুজয়কৃষ্ণ ভদ্রর নাম উঠে আসায় জিজ্ঞাসাবাদ, সিবিআই সূত্রে খবর। এদিন তিনি বলেন, “কোনও এক সময় যুবা বলে একটি সংগঠনের কাজ দেখাশোনা করতাম। তখন উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের যুব নেতারা দেখা করতে আসতেন। এখন আর হয় না, এখন আর রাজনীতির আবর্তে নেই। আমার কাছে কোনও টাকা পৌঁছায়নি। এখন লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে চাকরি করি। আমার ব্যক্তিগত তথ্য জানতে চায় সিবিআই। আমার কাছ থেকে কারও চাকরি হয়নি।’’                     

পাশাপাশি তিনি অবশ্য জানিয়েছেন, জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে মৌখিকভাবে মেয়ে এবং ভাইঝির চাকরির জন্য জানিয়েছিলেন। এদিন তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে মৌখিকভাবে বলেছিলাম মেয়ের চাকরির জন্য, দাদার মেয়ের চাকরির জন্য। সেই চাকরি হয়নি, মনে রাখার বিষয়ও নয়। ১০ বছরে একটি বাড়ি বানিয়েছি। বকখালিতে পাঁচজন মিলে একটা ছোট জায়গা আছে। লিপস অ্যান্ড বাউন্ডসে চাকরি করি বলেই জিজ্ঞাসাবাদ। লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিকে গৌতম দেবের আমল থেকে টার্গেট করা হচ্ছে। যতবার ডাকবে ততবার যাব।’ দাবি নিয়োগ দুর্নীতিকাণ্ডে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের।                                       

CBI-সূত্রে দাবি, সুজয়কৃষ্ণ ভদ্রর একাধিক কোম্পানি রয়েছে। এখনও পর্যন্ত ৬টি কোম্পানির তথ্য পাওয়া গেছে।এই কোম্পানিগুলি বিভিন্ন নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। এই কোম্পানিগুলির লেনদেন, কারা ডিরেক্টর রয়েছেন  এবং এই কোম্পানিগুলো কী কাজ করত, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। CBI-সূত্রে দাবি, সুজয়কৃষ্ণ ভদ্রর বয়ান খতিয়ে দেখা হবে এবং তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং গোপাল দলপতির বক্তব্যের সঙ্গে করা হবে ক্রস ভেরিফিকেশন। তারপরই, পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: Primary Teacher Recruitment: কবে থেকে প্রাথমিকে নিয়োগ? কী জানালেন শিক্ষামন্ত্রী?

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: 'আমাদের চিন্তার কী আছে? মানুষের চিন্তা! ঘুম ভেঙে আসার প্রয়োজন হয় কি না প্রশ্ন', রেজিনগরে গোড়াতেই বুথ ছাড়লেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
'আমাদের চিন্তার কী আছে? মানুষের চিন্তা! ঘুম ভেঙে আসার প্রয়োজন হয় কি না প্রশ্ন', রেজিনগরে গোড়াতেই বুথ ছাড়লেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রেজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রেজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
Rejinagar By Election Counting: রেজিনগরে অবাককাণ্ড, গণনা শুরু হতেই বেরিয়ে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী, বললেন, ‘বাড়ি গিয়ে ঘুমাব’, ঘুম ভাঙলেও ফিরবেন কি? জানালেন…
রেজিনগরে অবাককাণ্ড, গণনা শুরু হতেই বেরিয়ে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী, বললেন, ‘বাড়ি গিয়ে ঘুমাব’, ঘুম ভাঙলেও ফিরবেন কি? জানালেন…
মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?
মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget