এক্সপ্লোর

Howrah News: প্রাথমিক বিদ্যালয়ে টাকা নয়ছয়ের অভিযোগ, কাঠগড়ায় প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতি

Financial Corruption: স্কুলের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য এখন তোলপাড়। তার মধ্যেই এবার হাওড়ার জগৎবল্লভপুরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ উঠল

সুনীত হালদার, জগৎবল্লভপুর: এবার হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে (Primary School) লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ। অভিযুক্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতি। প্রাক্তন সভাপতির সময়ে দুর্নীতি হয়েছে। দাবি বর্তমানের। প্রতিক্রিয়া মেলেনি প্রধান শিক্ষকের।তদন্ত কমিটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন, জেলা স্কুল ইন্সপেক্টর।

টাকা নয়ছয়ের অভিযোগ: স্কুলের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য এখন তোলপাড়। তার মধ্যেই এবার হাওড়ার জগৎবল্লভপুরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ উঠল প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে।বড়গাছিয়া ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালার গেটের সামনে পড়ল এমন পোস্টার। যেখানে লেখা, “স্কুলের সরকারি টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার হল কেন? প্রধান শিক্ষক ও সভাপতি জবাব দাও।’’

স্কুলের সামনে বিক্ষোভ: তদন্ত চেয়ে শুক্রবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের একাংশ। বড়গাছিয়া ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালার প্রাক্তন ছাত্র সন্দীপ মাল বলেন, “বড় আর্থিক কেলেঙ্কারি হয়েছে। টাকা লুঠপাট করছে। মিড ডে মিলের টাকাও লুঠ। তাই বিক্ষোভ।’’ আর্থিক তছরুপের কথা স্বীকার করে নিয়েছেন স্কুল পরিচালন সমিতির বর্তমান সভাপতিও।তবে তিনি দায় ঠেলেছেন পরিচালন সমিতির প্রাক্তন সভাপতির দিকে।

স্কুল পরিচালন কমিটির বর্তমান সভাপতি সাজ্জাত হোসেন মল্লিকের কথায়, “প্রাক্তন সভাপতির সময়ে হয়েছে। ২০-২৫ লাখ টাকা দুর্নীতি হয়েছে। হিসেব মিলছে না। ইউনিয়ন ফান্ডের হিসেব পাওয়া যাচ্ছে না। বিডিও, ডিআই সর্বত্র চিঠি লিখেছি।’’অভিযোগ উড়িয়ে, পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি আবার আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। প্রাক্তন সভাপতি শ্রীকুমারজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, “স্থানীয় এমএলএ এর জন্য দায়ী। উনি পুরো ব্যাপারটা জানেন। উনি আমাকে অন্য স্কুলে সরিয়েছেন। স্কুল কমিটিতে টাকা আসে না। পঞ্চায়েত সমিতিতে টাকা আসে। রাজনীতির শিকার আমি।’’ যদিও, জগত্‍বল্লভপুরের তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের বক্তব্য, “পরিচালন সমিতির সভাপতি কে হবে, তা সরকার ঠিক করে। এতে আমার কোনও হাত নেই। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’’ হাওড়ার জেলা স্কুল ইন্সপেক্টর অজয়কুমার পাল বলেন, “তদন্ত কমিটি তৈরি হয়েছে। রিপোর্ট জমা দিতে বলেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’’ তছরুপের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষককে ফোন করা হলেও, তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন: West Bengal Weather : অতি গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল দুর্যোগ, ফুলে ফেঁপে উঠছে সাগর-নদী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget