এক্সপ্লোর

Kolkata Weather Update : স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ভ্যানিশ ঠান্ডা ! ঝোড়ো ইনিংস নিয়ে ফিরছে শীত? বড় বার্তা হাওয়া-অফিসের

আগামীকাল, মঙ্গলবার থেকে ফের ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। সপ্তাহান্তে আবার ফিরবে শীতের আমেজ>

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : ডিসেম্বরের প্রথম সপ্তাহ শুরু হল মেঘলা আকাশ সঙ্গী করেই। শীতের সকালে ভিজল রাস্তায় । সোমবারও উপকূলবর্তী কয়েকটি জেলায় মেঘলা আকাশই থাকবে। তবে কলকাতাও ভিজতে পারে ক্ষণিকের বৃষ্টিতে। তবে শীতের নতুন ইনিংস শুরু হল বলে, চলছে ওয়ার্ম আপ, পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

দক্ষিণভারতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফেনজাল।  অবশিষ্ট অংশ নিম্নচাপে পরিণত হয়ে  তামিলনাড়ুতে অবস্থান করছে। তবে তারই পরোক্ষ প্রভাবে বাংলার আকাশের মুখ ভার। সোমবার উপকূলবর্তী কয়েক জেলায় মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে সামান্য   বৃষ্টি হতে পারে এই কয়েকটি জেলায়।

আগামীকাল, মঙ্গলবার থেকে ফের ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। সপ্তাহান্তে আবার ফিরবে শীতের আমেজ, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। নভেম্বরের শেষের দিকে সবে শীতের আমেজ আসতে শুরু করেছিল বঙ্গে। কিন্তু বাধ সাধে ঘূর্ণিঝড়, যার জেরে তাপমাত্রা বাড়তে থাকে। তবে সে বাধা কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর পথে শীত।

উপকূলবর্তী কয়েকটি জেলা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে সোমবারও । আকাশ পরিষ্কার  থাকবে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকলেও বেলা বাড়তেই ঝকঝকে আকাশ থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  তাই যে সমস্ত পর্যটকরা উত্তরবঙ্গে গেছেন তাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন ধীরে ধীরে পারদ পতন হতে পারে।  সপ্তাহের শেষে শীত বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন চার ডিগ্রি নিচে নামতে পারে। আগামী শনিবার ও রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি কিংবা তার নিচে যেতে পারে।

আগামী কয়েক দিন সামান্য বাড়তে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কুয়াশা বেশি থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলায়। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার কারণে বেলা বাড়তেই কুয়াশার আস্তরণ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গের  ছয় জেলাতেই সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষজ্ঞদের মতে, এই জেলাগুলিতে কোথাও কোথাও দৃশ্যমান্যতা ২০০ মিটারের কাছাকাছি থাকতে পারে। 

এখন প্রশ্ন হচ্ছে সপ্তাহ আনতে শীতের আমেজ ফিরলেও তাকে দীর্ঘস্থায়ী হবে? ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কি জাঁকিয়ে পড়বে শীত? নাকি এভাবেই ধীরে ধীরে পারদ পতন হবে রাজ্যে? যদিও সে বিষয়ে নিশ্চিত হতে গেলে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আরও পড়ুন, হামলার কোনও বিরাম নেই, আমরা অসহায়, বাংলাদেশে আরও সন্ন্যাসী গ্রেফতারে আশঙ্কিত কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট 

 

সেরা শিরোনাম

Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget