এক্সপ্লোর

Howrah News: দেরিতে লোকাল ট্রেন চলার অভিযোগ, অবরোধ রামরাজাতলা স্টেশনে

Train Disruption: হাওড়া-খড়গপুর আপ-ডাউন লাইনের প্রায় সব ট্রেন চলাচল বন্ধ। রেল আধিকারিকদের আশ্বাসে রাত ১১টার পর অবরোধ উঠল। 

সুনীত হালদার, হাওড়া: দেরিতে লোকাল ট্রেন চলার অভিযোগে রাত ৮টা থেকে অবরোধ হাওড়ার রামরাজাতলা স্টেশনে। টানা অবরোধের জেরে চূড়ান্ত যাত্রী দুর্ভোগ।হাওড়া-আমতা লোকাল দেরিতে চলার অভিযোগ শুরু হয় বিক্ষোভ। হাওড়া-খড়গপুর আপ-ডাউন লাইনের প্রায় সব ট্রেন চলাচল বন্ধ। রেল আধিকারিকদের আশ্বাসে রাত ১১টার পর অবরোধ উঠল। 

অবরোধ হাওড়ার রামরাজাতলা স্টেশনে: লোকাল ট্রেন দেরিতে চলার অভিযোগে হাওড়ার রামরাজাতলা স্টেশনে যাত্রী বিক্ষোভ-অবরোধ। হাওড়া-আমতা লোকাল দেরিতে চলার অভিযোগ, প্রতিবাদে যাত্রীদের বিক্ষোভ, রেল অবরোধ। অবরোধের জেরে হাওড়া-খড়গপুর আপ-ডাউন লাইনের প্রায় সব ট্রেন চলাচল বন্ধ। কেন দেরিতে চলছে লোকাল? এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি রেল কর্তৃপক্ষের। যাত্রীদের অভিযোগ, কোনওদিন আধ ঘণ্টা তো কোনও দিন এক ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্য। বারংবার রেলকে জানালেও কোনও সুরাহা হয়নি। তাই সমস্য়া সমাধান চেয়ে অবরোধ করেন। এর জেরে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায়  আপ এবং ডাউন প্রায় সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। বিক্ষোভ হটাতে রেল পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান যাত্রীরা।রেলের আধিকারিকরা এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের আশ্বাসেই ওঠে অবরোধ। রাত ১১টা থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। যদিও ৩ ঘণ্টা ট্রেন বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে ভিড়। দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। 

এদিকে বুধবার সাতসকালে শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনের ধারে ধস হয়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াতে পারেন যাত্রীরা। একদিকে বৃষ্টির জেরে যানজটের ভোগান্তি। আরেকদিকে শিয়ালদা মেন লাইনে ধস নামায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বুধবার সকালে কাজে বেরিয়ে সমস্যায় পড়েন যাত্রীরা। সকাল পৌনে ৬টা নাগাদ কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে আপ সাবার্বান লাইনের পাশে মাটি ধসে যায়।  তড়িঘড়ি ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সবথেকে বেশি প্রভাব পড়ে শিয়ালদা-নৈহাটি শাখায়।রেল সূত্রে খবর,বাতিল করা হয় ৫টি লোকাল। অন্য লাইন দিয়ে কয়েকটি ট্রেন চালানো হয়। শিয়ালদার (উত্তর) অন্যান্য শাখাতেও যার প্রভাব পড়েছে। সেইসময়ে ওই লাইন দিয়ে ট্রেন না যাওয়ায়, বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে এলাকায় রেলের নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। ঘণ্টাচারেক পর ওই লাইনে পরিষেবা চালু হলেও, ধীর গতিতে চলে ট্রেন।

আরও পড়ুন: Buddhadeb Bhattacharya: আম খাওয়ার ইচ্ছাপ্রকাশ, সংক্রমণের মাত্রা নিম্নমুখী, শারীরিক অবস্থার আরও উন্নতি বুদ্ধদেব ভট্টাচার্যের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget