এক্সপ্লোর

Buddhadeb Bhattacharya: আম খাওয়ার ইচ্ছাপ্রকাশ, সংক্রমণের মাত্রা নিম্নমুখী, শারীরিক অবস্থার আরও উন্নতি বুদ্ধদেব ভট্টাচার্যের

Buddhadeb Bhattacharya Health Update: হাসপাতাল সূত্রে খবর, রাইলস টিউব ছাড়া খাওয়ানো যায় কিনা, যাচাইয়ের প্রক্রিয়া শুরু চিকিৎসকদের।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। সংক্রমণের মাত্রা নিম্নমুখী, শারীরিক অবস্থার আরও উন্নতি। সচেতন রয়েছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য। 

আম খাওয়ার ইচ্ছাপ্রকাশ: আগের থেকে আরও ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সেই জন্য় বাইপ্যাপ সাপোর্ট ও রাইলস টিউব খুলে ফেলতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী। খেতে চান মুখ দিয়ে। সূত্রের খবর, এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দেখা করতে এলে, তাঁর কাছে আম খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন বুদ্ধবাবু। হাসপাতাল সূত্রে খবর, সি রিয়্যাকটিভ প্রোটিন আরও কমেছে, চলছে চেস্ট ফিজিওথেরাপি। রাইলস টিউব ছাড়া খাওয়ানো যায় কিনা, যাচাইয়ের প্রক্রিয়া শুরু চিকিৎসকদের। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, তাতে সাড়া মিলছে। অ্যান্টিবায়োটিকের কোর্স ৭দিন করার সিদ্ধান্ত চিকিৎসকদের। 

ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী: আচ্ছন্ন ভাব পুরোপুরি কেটে গিয়েছে। বেশিরভাগ সময় বিছানায় বসে অক্সিজেন নিচ্ছেন। সময় কাটছে সঙ্গে থাকা সহকারীর সঙ্গে গল্প করে। তবে রাতভর বাইপ্যাপ সাপোর্টে ছিলেন। একটানা বাইপ্যাপের মাস্ক পরে থাকা নিয়ে চিকিৎসকদের কাছে অনিচ্ছা প্রকাশও করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমার পাশাপাশি, বেড়েছে অক্সিজেন লেভেল। হিমোগ্লোবিন কমে যাওয়ায় চিকিৎসকরা এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিলেও, বিশেষ KELL অ্যান্টিজেনযুক্ত AB নেগেটিভ গ্রুপের রক্ত মেলেনি। তাই, খুব প্রয়োজন না পড়লে রক্ত দেওয়া হবে না বলে ঠিক করেছেন চিকিৎসকরা।

সংক্রমণ কতটা কমেছে জানতে এদিন রক্তের বেশ কিছু পরীক্ষা হয়। রিপোর্ট নিয়ে দুপুরে আলোচনায় বসে মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন দুই বাম নেতা সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু। বিকেলে হাসপাতালে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী ও তাঁদের একমাত্র সন্তান। এদিন বুদ্ধবাবুকে দেখতে আসেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।আসেন যমজ দুই ভাই, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ও অবসরপ্রাপ্ত অধ্যাপক অতীশ দাশগুপ্ত৷ হাসপাতালে সূত্রে খবর, বৃহস্পতিবার ছত্তীসগঢ় থেকে কলকাতায় আসছেন প্রবীন ফুসফুস বিশেষ ধীমান গঙ্গোপাধ্যায়। বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা নিয়ে তাঁর পরামর্শ নেওয়া হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Weather Update: উত্তরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget