এক্সপ্লোর

Howrah News: বেপরোয়া গতিই কাড়ল প্রাণ, বাইক দুর্ঘটনায় মৃত্যু দম্পতির

Domjur Bike Accident: দিদির বাড়ির পুজোতে গিয়ে, বাড়ি ফেরার পথে বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছিলেন প্রসেনজিৎ। ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে সার্ভিস রোডে পড়েন ওই দম্পতি।

সুনীত হালদার,হাওড়া: বাইক দুর্ঘটনায় মৃত্যু দম্পতির (Howrah Road Accident)। গতকাল রাত বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ডোমজুড়ের শলপ ব্রিজে (Domjur)। দিদির বাড়ির পুজোতে গিয়ে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ব্রিজ থেকে ছিটকে সার্ভিস রোডে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির। বেপরোয়া ভাবে বাইক চালানোর জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। 

আরও পড়ুন,নদী বাঁধ ভেঙে ভাসল গোসাবা, প্রশাসন কোথায় ? প্রশ্ন শুভেন্দুর

ব্রিজ থেকে নামার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা

পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের পাকুড়িয়া ঘোষ পাড়ার বাসিন্দা প্রসেনজিৎ সিং  এবং তার স্ত্রী তনুশ্রী সিং বাইকে চেপে মধ্য হাওড়ার ইছাপুরে দিদির বাড়ি থেকে ফিরছিলেন। তাঁদের বয়েস যথাক্রমে ২৫ বছর এবং ১৮ বছর। গতকাল রাতে দিদির বাড়িতে পুজো উপলক্ষে তারা গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছিলেন প্রসেনজিৎ। শলপ ব্রিজ থেকে নামার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা মারে। স্বামী স্ত্রী দুজনেই ব্রিজ থেকে কমপক্ষে ৩০ ফুট নিচে সার্ভিস রোডে পড়েন। ঘটনাস্থলেই তাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে থাকতে দেখা যায়। ডোমজুড় থানার নাইট পেট্রোলিং ভ্যান তাদের উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বাইকটিও দুমড়ে মুচড়ে যায়। পুলিশ মৃতের পকেটে লাইসেন্স দেখে তাদের শনাক্ত করেছে।

সেফ ড্রাইভ, সেভ লাইফের একাধিক কর্মসূচির পরেও হুঁশ ফেরেনি 

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেপরোয়াভাবে বাইক চালানোর ফলেই এই দুর্ঘটনা। মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ দুটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে গত কয়েক বছর ধরে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে। মাইকিং, অনুষ্ঠান, পোস্টার, ব্যানার করে নাগরিকদের সচেতন করছে পুলিশ প্রশাসন। তারপরেও বেপরোয়া ড্রাইভের নেশা ছাড়তে পারেননি অনেকেই। অনেকেই বাইরে বসে হেলমেট পড়ছেন না। গাড়িতে বসে সিট বেল্ট বাধছেন না। নিয়ম বিধি না মেনে প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন। আর তারই জ্বলন্ত উদাহরণ ডোমডুড়ের এই দুর্ঘটনা।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget