এক্সপ্লোর

Howrah News: ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ছে দুর্ভোগ, হাওড়ায় ভাগাড় সমস্যা মেটাতে কী সিদ্ধান্ত?

নেই মাথা গোঁজার ঠাঁই, দুর্ভোগে বাঁধ ভাঙছে সহ্যশক্তির। কথা বলতে গেলেই চোখ ফেটে বেরিয়ে আসছে জল।

কলকাতা: হাওড়ার (Howrah News) বেলগাছিয়ায় বিপর্যয়ের পর মঙ্গলবার পুরসভা এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ক্ষতিগ্রস্তদের বাংলার বাড়ি তৈরি করে দেওয়ার পাশাপাশি ৬৬টি ওয়ার্ডে ১৩০ জন অবজারভার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

নেই মাথা গোঁজার ঠাঁই, দুর্ভোগে বাঁধ ভাঙছে সহ্যশক্তির। কথা বলতে গেলেই চোখ ফেটে বেরিয়ে আসছে জল। ভাগাড় সমস্যা মেটাতে এদিন সল্টলেকের নগরায়ন ভবনে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন হাওড়া জেলা পুলিশ-প্রশাসন এবং পুরসভার আধিকারিকরা। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ৬৬টি ওয়ার্ডে ১৩০ জন অবজারভার নিয়োগ করা হবে। কোথায় কী সমস্যা রয়েছে, তা ঘুরে দেখবেন অবজারভাররা। এর পাশাপাশি হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের থেকে ইঞ্জিনিয়রদের আনা হবে। KMDA এবং হাওড়া পুরসভা একসঙ্গে কাজ করবে। ফিরহাদ হাকিম বলেন, "৬৬টি ওয়ার্ডে ১৩০ জন অবজারভার দিচ্ছি, সব সমস্যা দেখবে। ৩৯টি রাস্তা ঠিক করব। HIT থেকে ইঞ্জিনিয়ারকে ট্রান্সফার করা হচ্ছে। কেএমসি থেকে মোবাইল কম্পাক্টর পাঠাচ্ছি। কেএমডিএ এবং হাওড়া কর্পোরেশন একসঙ্গে কাজ করবে।''

হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় থেকে জঞ্জাল নিয়ে প্রসেসিং করবে কলকাতা পুরসভা এবং বৈদ্যবাটী পুরসভা। মুভেবল কম্প্য়াক্টর মেশিন কেনা যায় কি না, সেই ভাবনা-চিন্তা করা হচ্ছে। মঙ্গলবারই, স্থানীয় একটি ক্লাবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন হাওড়া জেলা ভূমি এবং ভূমি রাজস্ব দফতরের আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক, হাওড়া সদরের মহকুমা শাসক এবং পুলিশ কর্তারা। হাওড়ার অতিরিক্ত জেলাশাসক আজহার জিয়া জানিয়েছেন, "ঘর সারিয়ে দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সরে যাওয়ার কথা বলা হয়েছে। ১৫ দিনের মধ্যে তাদের ঘর সারিয়ে দেওয়া হবে। এছাড়াও মাটি পরীক্ষা এবং নিকাশি নালার কাজ যাতে শেষ করা যায় তার ব্যবস্থা করা হবে।''

কদিন আগেই মৃত্যু হয়েছে মায়ের। সেই বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই এই বিপর্যয়। দুই সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে, ঠাঁই হয়েছে গায়ত্রী দাসের। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মুখ্য়মন্ত্রীর উদ্দেশে কাতর আবেদন জানাচ্ছেন হাওড়ার বেলগাছিয়ার ধস-বিধ্বস্ত এলাকার বাসিন্দারা। গায়ত্রী দাস বলেন, "দিদি আপনি যেখানে থাকুন না, একবার আসুন ভাগাড়ে, এই ভাগাড়ে আপনাকে আসতে হবে দিদি, দিদি আমার কষ্ট অনেক কষ্ট। দিদি আপনি একবার দেখে যান, আমাদের যা কষ্ট হচ্ছে দিদি আর বরদাস্ত করতে পারছি না দিদি।''


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget