এক্সপ্লোর

Howrah News: হাওড়ায় পণ্য বোঝাই লরি ছিনতাই, ছুরিকাহত চালক

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে হাইওয়ে ক্রাইম গ্যাংয়ের হাত রয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাসী শুরু করেছে পুলিশ।

সুনীত হালদার, হাওড়া: চালক এবং খালাসির হাত-পা-চোখ বেঁধে পণ্য বোঝাই লরি ছিনতাই করল একদল দুষ্কৃতী। পাশাপাশি ছুরি দিয়ে আঘাতও করা হয়েছে লরির চালককে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বাগনানের (Bagnan) ৬ নম্বর জাতীয় সড়কের ধারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে হাইওয়ে ক্রাইম গ্যাংয়ের হাত রয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাসী শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে টাটানগর থেকে প্লাস্টিকের মাল বোঝাই একটি লরি হাওড়ার দিকে আসছিল। রাতে ৬ নম্বর জাতীয় সড়তের ধারে একটি হোটেলে লরির চালক, খালাসি এনং যে কোম্পানির পণ্য আসছিল, সেই কোম্পানির এক কর্মচারী খাওয়া-দাওয়া করেন। জানা গিয়েছে, বাগনানের কাছে এসে চালকের ঘুম পায়। চালক অর্জুন লোহার জাতীয় সড়ক থেকে ভিতরে একটি রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন। জানা যাচ্ছে, এর কিছুক্ষণ পরই একটি ট্যাক্সিতে করে চার দুষ্কৃতী আসে। লরির দরজা জোর করে খুলে ভিতরে ঢুকে চালক এবং খালাসির হাত-পা-চোখ বেঁধে দেয়। এরপর চালক, খালাসি, কোম্পানির কর্মচারীর কাছ থেকে টাকা পয়সা, মোবাইল সবকিছু লুঠ করে। বাধা দিতে গেলে চালককে দুষ্কৃতীরা ছুরি দিয়ে আঘাতও করে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন - Howrah News: বিড়ি চাওয়াকে কেন্দ্র করে মধ্যে বচসা, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

লুঠপাটের পর দুজন দুষ্কৃতী ৩০ হাজার টাকা, মোবাইল এবং আনুষাঙ্গিক আরও কিছু জিনিস নিয়ে ট্যাক্সি নিয়ে পালিয়ে গেলেও বাকি দুজন দুষ্কৃতী লরির দখল নেয়। দুই দুষ্কৃতী লরি নিয়ে প্রথমে আন্দুল রোড এবং পরে ডোমজুরের পুকুরিয়া ব্রিজের কাছে আসে। কোম্পানির কর্মচারী মুক্তার শেখ জানিয়েছেন যে, তাঁদের বেঁধে রাখা হয়। আর লরি নিয়ে রাস্তার পাশে দুটি গোডাউনে লরি থেকে পণ্য নামায় দুষ্কৃতীরা। লরি থেকে পণ্য নামানো হয়ে গেলে পাকুরিয়া ব্রিজের কাছে লরি ফেলে চম্পট দেয় তারা। আজ ট্রান্সপোর্ট কোম্পানির পক্ষ থেকে ডোমজুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতীকেই গ্রেফতার করা যায়নি। জানা যাচ্ছে, আহত চালককে ভর্তি করা হয়েছে ডোমজুর গ্রামীন হাসপাতালে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget